রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

গাজীপুরে হামলায় আহতদের দেখতে হাসপাতালে গেলেন হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম

রিপোর্টারের নাম / ১২৮ টাইম ভিউ
আপডেট : শনিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৫, ৬:৪১ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

গাজীপুরে গতকাল স্থানীয়দের আক্রমণে আহত ছাত্রদের আজ সকালে (৮ ফেব্রুয়ারি) শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে গিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম।

 

গতকাল রাতে গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় হামলার শিকার হন বেশ কয়েকজন। এতে অন্তত ১৫ জন আহত হন। আহতদের মধ্যে অন্তত তিনজনের অবস্থা গুরুতর মনে করা হচ্ছে।

 

স্থানীয়রা ও পুলিশ জানিয়েছে, রাত ৯টার দিকে একটি দল মোজাম্মেলের ধীরাশ্রম বাড়িতে আক্রমণ করে এবং ভাঙচুর করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে।এর আগে, আজ রাত সাড়ে ৩টার পরে আহতদের দেখতে হাসপাতালে যান কেন্দ্রীয় সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। এসময় তারা আহতদের চিকিৎসা সেবার খোঁজখবর নেন।

 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাজীপুর সমন্বয়ক আব্দুল্লাহ মোহিত হামলার জন্য ছাত্রলীগ ও যুবলীগের কর্মীদের দায়ী করেছেন। তিনি বলেন, মোজাম্মেল হকের বাড়িতে দুর্বৃত্তরা লুটপাট করতে গেলে তাদেরকে থামাতে যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। পরে মাইকে ঘোষণা দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়।

 

এছাড়া, সকালে আহতদের হাসপাতালে দেখতে যান গাজীপুর জেলা প্রশাসক নাফিসা আরিফিন। এ সময় তার সাথে ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা আক্তার। তারা আহতদের খোঁজখবর নেন এবং চিকিৎসায় সব রকম সহযোগিতার আশ্বাস দেন।

 

গাজীপুর সদর মেট্রো থানার ওসি মো. আরিফুর রহমান বলেন, সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করতে গেলে স্থানীয়দের হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর