সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী

‎গাজীপুরে ১০ লক্ষ টাকার নকল সিগারেট জব্দ, আটক ১ জন

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ১৪০ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, জুলাই ১১, ২০২৫, ৪:৩৭ অপরাহ্ণ

‎মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

গাজীপুরের কোনাবাড়িতে নোবেল সিগারেটের গোডাউনে পুলিশ অভিযান চালিয়ে নকল সিগারেট জব্দসহ একজন কে আটক করা হয়।

‎বুধবার (১০ জুলাই ২০২৫) সকাল আনুমানিক সাড়ে ১১ ঘটিকায় কোনাবাড়ী থানার এসআই (নিঃ) মোঃ কামরুল হাসানের নেতৃত্বে এসআই অজয় সঙ্গীয় ফোর্স নিয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা অবৈধ পণ্য সিগারেট ব্যবসা জড়িত একজনসহ সিগারে বহনকৃত একটি অটোরিকশা আটক করা হয়।

‎আটককৃত আসামী হলেনঃ জামালপুর জেলা সরিষাবাড়ি উপজেলার নলসোন্দা গ্রামের রেজাউল করিমের ছেলে মোঃ আশিক(২০) সে কোনাবাড়ীর জরুনের শামসুল মেম্বারের বাড়ির ভাড়াটিয়া।

‎পুলিশসুত্রে জানা যায় গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার জরুন এলাকায় একটি অবৈধ নকল সিগারেটের গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ১০ লক্ষ টাকা মূল্যের বিভিন্ন ব্র্যান্ডের ভেজাল সিগারেটসহ নগদ ৫৫০১০ (পঞ্চান্ন হাজার দশ) টাকা উদ্ধার করে পুলিশ। অভিযানে আশিক(২০) নামের ১ জনকে ও এসব অবৈধ পণ্য সিগারেট বহসকারী অটোরিকশা আটক করা হয়।

‎স্থানীয় লোকজন বলেন কোনাবাড়ী থানা পুলিশের অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের নকল সিগারেটসহ একজনকে আটক করেছেন, এধরণের অবৈধ নকল পণ্য জব্দ করায় এলাকাবাসীর মনে স্বস্তির বার্তা ফিরে এসেছে। পুলিশ এমন অবৈধ নকল পণ্যের ব্যবসা বন্ধের অভিযান চালালে এলাকাবাসীও পুলিশের পাশে থাকবে।

‎এবিষয়ে জিএমপি কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান জরুন এলাকায় অভিযান চালিয়ে নকল পণ্যসহ আশিক নামের একজন কে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। নকল এসব সিগারেটের বিরুদ্ধে অভিযান আমাদের অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর