শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

গাজীপুরে ২ কারাগারে ২ কয়েদীর মৃত্যু

রিপোর্টারের নাম / ২২৭ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ফেব্রুয়ারি ১১, ২০২৫, ৫:৩৩ অপরাহ্ণ

মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

গাজীপুর জেলা কারাগারে ওমর ফারক(৩৩) নামে দুই বছরের সাজাপ্রাপ্ত এক কয়েদী কম্বল পেচিয়ে আত্মহত্যা করেছেন। কাশিমপুর কারাগারে দুলাল উদ্দিন(৫০) নামে আরো এক কয়েদী মারা গেছেন। ওমর ফারুক ২০১৯ সালের একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আাসামী। সম্প্রতি তিনি কারাগারের ভেতরে কারা কর্মকর্তাকে মারধর করার কারণে আরো একটি মামলায় আসামী ছিলেন। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারী) ভোররাতে গাজীপুর জেলা কারাগার ও কাশিমপুর কারাগার পার্ট-১ এ এই দুটি ঘটনা ঘটে। ওমর ফারুক গাজীপুর জেলার কাপাসিয়া থানার বীর উজুলী গ্রামের আলমগীর হোসেনের ছেলে। দুলাল উদ্দিন (৫০) একই উপজেলার কেন্দুয়াব গ্রামের মহিন উদ্দিনের ছেলে।

গাজীপুর জেলা কারাসূত্র জানায়, আজ মঙ্গলবার ভোররাতে কারাগারের একটি সেলে বন্দি থাকা অবস্থায় ওমর ফারুক সেলের গরাদের সাথে কম্বল পেচিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। খোঁজ পেয়ে কারারক্ষীরা কর্তৃপক্ষের নির্দেশ ক্রমে কারাগারের ভেতরে প্রাথমিক চিকিৎসা দেয়। পরিস্থিতির অবনতি হলে মুমূর্ষু অবস্থায় কয়েদীকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নিলে ডাক্তার রোগী আনার পথে রাস্তায় মৃত্যু হয়েছে বলে জানায়।
গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শেখ ফরহাদ বন্দি মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন।গাজীপুর জেলা কারাগারের জেলার রফিক কাদের বন্দী মৃত্যুর সংবাদটি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

অপর দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এ দুলাল উদ্দিন নামে একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদী গতরাত ১১ টায় বুকের ব্যাথা অনুভব করেন। তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে আনলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
দুলাল উদ্দিন(৫০) পিতা মহিন উদ্দিন। বাড়ি গাজীপুর জেলার কাপাসিয়ায় উপজেলার কেন্দুয়াব গ্রামে। ১৮ জানুয়ারী ঢাকা থেকে চিকিৎসা শেষে কাশিমপুর কারাগারে আনা হয়।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর জেলার তরিকুল ইসলাম বন্দী মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর