শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর  স্বামীর গচ্ছিত টাকা ফেরত দিতে কিডনি বিক্রির আকুতি, পাশে দাঁড়ালেন ডাঃ মোতাসিম বিল্লাহ আলম  স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ১৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন গাজীপুর মহাসড়কের দুই পাশের বর্জ্য সরিয়ে সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে মোংলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল গাজীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও নৈশভোজ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম মাদবর ভিজিএফের তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

গাজীপুরে ৪টিতে বিএনপি ১টিতে জামায়াত প্রার্থী বিজয়ী

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৭১ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১০:১৭ অপরাহ্ণ

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর

ত্রয়োদশ সংসদ নির্বাচনে গাজীপুরের পাঁচটি আসনের চারটিতে বিএনপি এবং একটিতে জামায়াত বিজয়ী হয়েছে। জেলায় সর্বোচ্চ বেশি ভোটের ব্যবধানে গাজীপুর-৩ আসেনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু ১১ দলীয় জোটের প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সূরা সদস্য মোহাম্মদ এহসানুল হককে ৬১ হাজার ৯০৪ ভোটে পরাজিত করেছেন। গাজীপুরের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন এ ফলাফল ঘোষণা করেন।

গাজীপুর-১ (কালিয়াকৈর ও সিটি কর্পোরেশনের একাংশ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো: মজিবুর রহমান (ধানের শীষ) ২ লাখ ৮ হাজার ৬৮৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার  নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মো: শাহ্ আলম বকশী ১ লাখ ৪৯ হাজার ৫৫৩ ভোট  পেয়েছেন।

গাজীপুর-২ (গাজীপুর সিটি কর্পোরেশন) আসনে বিএনপি মনোনীত প্রার্থী গাজীপুর মহানগর বিএিনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করমি রনি (ধানের শীষ) ১ লাখ ৮৮ হাজার ৬০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আলী নাছের খান (শাপলা কলি) ১ লাখ ৪০ হাজার ৯৫০ ভোট পেয়েছেন।

গাজীপুর-৩ (শ্রীপুর উপজেলা, সদর উপজেলার তিনটি ইউনিয়ন এবং নগরীর একাংশ নিয়ে গঠিত) আসনে বিএনপি মনোনীত দলের জাতীয় নির্বাহী কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা: এস এম রফিকুল ইসলাম বাচ্চু ১ লাখ ৬১ হাজার ২৫৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যজোট তথা বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সূরা সদস্য মোহাম্মদ এহসানুল হক (রিক্সা) ৯৯ হাজার ৩৫৪ ভোট পেয়েছেন।

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে জামায়াত মনোনীত বাংলাদেশ ছাত্র শিবিরের সাবেক সভাপতি সালউদ্দিন আইয়ুবি (দাঁড়িপাল্লা) ১ লাখ ১ হাজার ৭৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান ৯০ হাজার ৩৯০ ভোট পেয়েছেন।

গাজীপুর-৫ (কালীগঞ্জ উপজেলা, সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন এবং গাজীপুর সিটি করপোরেশনের ৪০, ৪১ ও ৪২ নম্বর ওয়ার্ড) নিয়ে গঠিত আসনে বিএনপি মনোনীত দলের কেন্দ্রীয় নেতা সাবেক এমপি এ, কে, এম, ফজলুল হক মিলন (ধানের শীষ) ১ লাখ ৩২ হাজার ৮৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো: খায়রুল হাসা (দাঁড়িপাল্লা) ৭৬ হাজার ৭৭৬ ভোট পেয়েছেন। প্রসঙ্গত, জেলার পাঁচটি আসনে ৪২ জন প্রার্থী ভোটের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ জেলায় মোট ভোটার সংখ্যা ২৭ লাখ ৩৮ হাজার ২৫২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৬৪ হাজার ৩৪৯ জন ও নারী ভোটার ১৩ লাখ ৭৩ হাজার ৮৬৯ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর