নিজস্ব প্রতিবেদক
শ্রীপুর উপজেলা গাজীপুর ইউনিয়নে গাজীপুর গ্ৰামে গাজীপুর উচ্চ বিদ্যালয় ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয় । শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আফসার উদ্দিন এর পুত্র এডভোকেট আফতাব উদ্দিন আহমেদ দীর্ঘ দিন গাজীপুর উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন । দীর্ঘদিন পর এডভোকেট আফতাব উদ্দিন এর ছোট ভাই আলহাজ্ব জসিম উদ্দিন তারা এডহক কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন । এডহক কমিটির সভাপতি আলহাজ্ব জসিম উদ্দিন তারা কালিগঞ্জ শ্রমিক কলেজ , গাজীপুরের জাতীর পিতা কলেজে কর্মরত ছিলেন । রাজনৈতিক কারণে গাজীপুরের জাতির পিতা কলেজ থেকে বরখাস্ত করেন আ ক ম মোজাম্মেল হক।
আওয়ামীলীগ ক্ষমতায় থাকায় তাকে বিনা কারণে চাকুরীচ্যুত করা হয় বারবার। ২০১৭ সালে ঢাকার ধানমন্ডির আইডিয়াল কলেজের অধ্যক্ষ পদে দায়িত্ব নেন, সেখান থেকেও তাকে বরখাস্ত করেন সাবেক মেয়র তাপস।
গাজীপুর উচ্চ বিদ্যালয়ে দায়িত্ব পাওয়ায় বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরে আসবে এমনটাই প্রত্যাশা করছেন এলাকাবাসী ও অভিভাবকরা।
এডহক কমিটির অন্যান্য সদস্যরা হলেন গাজীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মফিজ উদ্দিন বি এ সদস্য সচিব ,
অভিভাবক প্রতিনিধি এডভোকেট মামুনুর রশিদ , শিক্ষক প্রতিনিধি মোঃ মোতাহার হোসেন খান ।