বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গোমস্তাপুরে রহনপুর পৌরসভায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে সহায়তা প্রদান রংপুরে স্কুলছাত্রীকে র্ধষণ র‌্যাবরে হাতে যুবক গ্রফেতার গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত গাজীপুরে ঝুট গুদামে আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে  গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারনায় গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাউবিতে “কর্মক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার” বিষয়ক প্রশিক্ষণ আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ নিয়ে উপজেলা প্রশাসনের অবহিতকরণ সভা ও উন্মুক্ত আলোচনা ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরত না দিয়ে প্রতারনা: অতঃপর লিগ্যাল নোটিশ 

গাজীপুর কালীগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালী ও আলোচনা সভা

রিপোর্টারের নাম / ১২৪ টাইম ভিউ
আপডেট : রবিবার, অক্টোবর ১৩, ২০২৪, ৮:৪৪ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি

 

 

গাজীপুরের কালীগঞ্জে ‘আগামী প্রজন্মকে সক্ষম করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

রবিবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের) আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন উর্মি এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. ইউসুফ হাবিব, ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আবু বকর, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ইসরাত জাহান, কালীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. মোখলেছুর রহমান, সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, দৈনিক আজকের পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. রিয়াদ হোসেন প্রমুখ।

 

 

 

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, ১৯৮৯ সাল থেকে প্রতিবছর ১৩ অক্টোবর সারা বিশ্বে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উদ্যাপিত হয়ে আসছে। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণ ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির জন্যই এ উদ্যোগ। সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন উর্মি বলেন, আগাম সতর্কবার্তার ওপর ভিত্তি করে দুর্যোগ আঘাত হানার আগেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করা গেলে দুর্যোগের সম্ভাব্য ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর