বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন- ফ্যাসিস্ট আওয়ামী নেতা জোর পূর্বক বাড়ি দখলের চেষ্টা : থানায় মামলা দিয়ে হয়রানি কাশিমপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্র–মাদকসহ ৮ কারবারি গ্রেপ্তার

গাজীপুর কোনাবাড়ি পল্লী বিদ্যুৎ অফিসে আগুন

রিপোর্টারের নাম / ১২৪ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪, ১০:২৬ অপরাহ্ণ

মো: নাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি।

 

গাজীপুর মহানগরের কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে পাওয়ার ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার ২৫ এপ্রিল এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে।

 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায় বিকেল সাড়ে চারটার সময় কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ১০মেগাওয়াট ট্রান্সফরমারে হঠাৎ আগুন ধরে চারিদিকে ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এসময় আশেপাশের লোকজন আতঙ্কে দিক বেদিক ছোটাছুটি করতে শুরু করে। বন্ধ হয়ে যায় ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল।

 

পাশের বিল্ডিং এর ৭ তলার ট্যাংকি থেকে পানি ছিটানো হচ্ছে আগুন নিয়ন্ত্রণে। কোনাবাড়ী জোনাল অফিসের জেনারেল ম্যানেজার মোঃ কামাল হোসেন বলেন এটি ১০ মেগাওয়াট পাওয়ার ট্রান্সফরমার। এখান থেকে শুধু কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছাপলাই দেওয়া হয়। তিনি আরো বলেন, লোডশেডিং এর কারণে আমরা হাফ মেগাওয়াটে সার্ভিস দিচ্ছিলাম। সম্ভবত অতিরিক্ত গরমের কারণে শর্ট সার্কটি থেকে আগুনের সূত্র পাত। তবে এই মুহুর্তে ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব হচ্ছে না।

 

কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিস এর টিম লিডার আশরাফ উদ্দিন বলেন, খবর পেয়ে আমাদের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তিনি আরো বলেন, প্রায় ৩০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আসে। কি পরিমাণ ক্ষয়ক্ষতির হয়েছে তা তদন্ত করার পর বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর