রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দল নয়. পরিচয় নয় ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানোই আমার একমাত্র লক্ষ্য ডা. মোতাছিম বিল্লাহ আলম শ্রীপুরে সংবাদকর্মীর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগে থানায় জিডি ভেড়ামারায় নির্বাচন পরবর্তী বিএনপি’র দু’গ্রুপের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন ও মানববন্ধন  কোনাবাড়ীতে ধানের শীষে ভোট দেওয়ায় ভাড়াটিয়া দম্পতির উপর হামলার অভিযোগ তিস্তা বাচাই আন্দোলনের মুখ্য সমন্বয়ক দুলু নির্বাচিত হওয়ায় তিস্তাপাড়ের মানুষ উচ্ছ্বাস প্রকাশ ভেড়ামারায় অতর্কিত হামলায় প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত  বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা

গাজীপুর জয়দেবপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পরে এক নারীর মৃত্যু

রিপোর্টারের নাম / ২৯৩ টাইম ভিউ
আপডেট : রবিবার, অক্টোবর ১, ২০২৩, ১০:৪১ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি

 

গাজীপুর জয়দেবপুর রেলওয়ে স্টেশনে ট্রেনে কাটা পরে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার (১ অক্টোবর) আনুমানিক দুপুর সাড়ে তিন ঘটিকায় গাজীপুর মহানগরীর সদর থানাধীন জয়দেবপুর রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখী চাঁপাই কমিউটার ট্রেনে জয়দেবপুর থেকে ছেড়ে যাওয়ার সময়ে শাহিনুর আক্তার,(৪৫) উঠার সময় পা পিছলে ট্রেনের সাথে ধাক্কা লেগে নিচে পড়ে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। সংবাদ পেয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশের এএসআই শাহ আলম ঘটনাস্থল পৌঁছে ওই নারীর মৃতদেহ উদ্ধার করে। মৃত নারী পাবনা চাটমোহর থানার মস্কালিপরের মোঃ ইসমাইল হোসেনের স্ত্রী। তিনি গাজীপুর জেলার কালীগঞ্জের জামালপুরের মৃত ফজলুল হকের মেয়ে, ওই নারী এক সপ্তাহ আগে পাবনা থেকে গাজীপুর বাবার বাড়িতে অসুস্থ মাকে দেখতে আসেন বলে মৃতের মেয়ে জানান। জয়দেবপুর রেলওয়ে স্টেশনের জিআরপি ইনচার্জ এসআই মোঃ শহিদুল ইসলাম বলেন, মৃত নারীর ছেলে খবর পেয়ে স্টেশনে আসেন।তার মায়ের লাশ ময়নাতদন্ত না করার শর্তে নিতে চাইলে আমাদের জিআরপি উর্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে তার ছেলেকে লাশ বুঝিয়ে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর