নিজস্ব সংবাদদাতা:
এক বছর মেয়াদী গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনের ফলাফল ২২পদের মধ্যে সভাপতি মো. আহছান উদ্দিন (প্রধান) ও সাধারন সম্পাদক মো. মিজানুর রহমান সরকারসহ ২১ পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ সমর্থিত আ্হছান মিজান’র সাদা প্যানেল বিজয় লাভ করছে। অপরদিক জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত সহিদুজ্জামান সিরাজুল ইসলাম’র নীল প্যানেল থেকে শুধুমাত্র সহসভাপতি পদে প্রার্থী হাসিনা আক্তার জাহান বীথি নির্বাচিত হয়েছেন।
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার মো. নাসির উদ্দিন ফারুক শিপন জানান, এ নির্বাচনে মোট ১ হাজার ৮শ’ ৮৫ জন ভোটারের মধ্যে ১ হাজার ৮১৩ জন ভোটার ভোট দিয়েছেন।
তিনি বলেন, নিবার্চনে সভাপতি পদে মো. আহছান উদ্দিন পেয়েছেন ১ হাজার ২৩ ভাট এবং তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত নীল প্যানলের প্রার্থী সহিদুজ্জামান পেয়েছেন ৭শ’ ২ ভোট। সাধারন সম্পাদক পদে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলর মো. মিজানুর রহমান সরকার পেয়েছেন ৯শ’ ৯৮ ভোট এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী নীল প্যানেলের প্রার্থী মোহাম্মদ সিরাজুল ইসলাম পেয়েছেন ৬শ’ ৯৭ ভোট। সহ-সভাপতি পদে নীল প্যানেলের হাসিনা আক্তার জাহান বীথি পেয়েছেন ৯শ’ ৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্ধী গোলাম কিবরিয়া পেয়েছেন ৮শ’ ৬৮ ভাোট। অন্যান্য সকল পদেই সাদা প্যানেলর প্রার্থীরা বিজয় লাভ করেছেন।
বিএনপির নীল প্যানেলের প্রার্থীরা এ নির্বাচনকে কারচুপির ও প্রহসনের নির্বাচন দাবি করছেন। তারা শুক্রবার বিকেলে জেলা আইনজীবী সমিতির লাইব্ররির সম্মলন কক্ষ এক সংবাদ সম্মলন এ নির্বাচনের ফলাফলক বয়কট করেন এবং সুষ্ঠ নির্বাচন দাবি করছেন।
প্রধান নির্বাচন কমিশনার মো. নাসির উদ্দিন ফারুক শিপন জানান, নির্বাচন টানটান উত্তেজনা থাকলেও নির্বাচন সুষ্ঠু হয়েছে। নির্বাচনে কোন প্রকার কারচুপি হয়নি।