মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯টা ০০ মিনিটে গাজীপুর জেলা পুলিশ লাইন্স মাঠে এ মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।
মাস্টার প্যারেডে সালাম গ্রহণ ও পরিদর্শন করেন গাজীপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ শরিফ উদ্দীন। এ সময় তিনি প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের প্যারেডের মান, টার্ন-আউট ও শৃঙ্খলা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার ফোর্সের ড্রেস রুলস যথাযথভাবে অনুসরণ, পেশাদারিত্ব বজায় রাখা, উত্তম ব্যবহার, নিয়মিত প্যারেড অনুশীলন এবং সুশৃঙ্খল জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পরে তিনি গাজীপুর জেলা পুলিশের ব্যবহৃত বিভিন্ন যানবাহনও পরিদর্শন করেন।
উল্লেখ্য, মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন জনাব মোঃ মেরাজুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার, কালিয়াকৈর সার্কেল, গাজীপুর।
প্যারেডে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবু খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); জনাব খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্); জনাব মোহাম্মদ মোজাম্মেল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি); জনাব আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি); জনাব মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার, কালীগঞ্জ সার্কেল; জনাব লিপি রানী সিনহা, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেলসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টরগণ, বিভিন্ন ফাঁড়ির ইনচার্জ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।