শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ১২:০৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু দেশটা ধংস হোক দশম গ্রেডের দাবিতে মধুপুরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীর নিঃশর্ত মুক্তির দাবিতে টঙ্গীতে মানববন্ধন দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি

গাজীপুর জেলা যুববদলের সংগ্রামী সদস্য লিয়াকত আলী

রিপোর্টারের নাম / ১০৪ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪, ৫:৫০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার শ্রীপুর,গাজীপুর

 

 

গাজীপুর জেলা যুবদলের সিনিয়র সদস্য হিসেবে লিয়াকত আলী শ্রীপুর পৌরসভার ০৪ নং ওয়ার্ডের গণমানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল অঙ্গনে লিয়াকত আলী একটি উজ্জ্বল নক্ষত্র।তার কর্মপ্রবাহ, নেতৃত্ব, এবং আত্মত্যাগ তাকে শুধু গাজীপুর নয়, বরং পুরো যুবদলের মাঝে এক অসাধারণ উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছ।

 

যখন যুবদল রাজনীতিতে লিয়াকত আলী তার প্রাণপ্রিয় নেতা অধ্যাপক ডা:রফিকুল ইসলাম বাচ্চু স্যারের হাত ধরে যুবদলে যুক্ত হন, তখন থেকেই তার সংগ্রামী যাত্রা শুরু হয়।

 

তবে এই প্রতিকূলতা তাকে থামাতে পারেনি। নিজের অধিকার আদায়ের জন্য দেন তিনি যুবদল রাজনীতিতে আরও গভীরভাবে জড়িয়ে পড়েন।তিনি গাজীপুর পার্টি অফিসের সামনে সৈরাচারদের দ্বারা আক্রমণের শিকার হন।আহত অবস্থায় হাসপাতালে ছিলেন বেশ কয়েকদিন। এমনকি একই বছরের আন্দোলনে পুনরায় আহত হন। তার এই ত্যাগ তাকে গাজীপুর শ্রীপুরের মানুষের কাছে একজন সাহসী ও সংগ্রামী নেতা হিসেবে প্রতিষ্ঠা করেছে।

 

 

বিভিন্ন সময়ে সৈরাচারদের দ্বারা আক্রমণের শিকার হয়ে আহত অবস্থায় লিয়াকত আলি সারাদেশে বিএনপি’র রাজনীতি যখন কোণঠাসা ঠিক সেই সময় শ্রীপুরের রাজনীতিতে যুবদলে জোরালো ভাবে সক্রিয় ছিলেন।

 

যুবদলের প্রতিটি স্তরে তার নিরলস কাজের ফলে গাজীপুর শ্রীপুর এর বিভিন্ন ইউনিয়ন, পৌরসভা ও উপজেলার সকল শ্রেণি পেশার মানুষ একত্রিত হয়। তিনি দেখিয়েছেন, সঠিক নেতৃত্ব ও সংগঠন দক্ষতা দিয়ে ভাঙনের মুখে থাকা একটি দলকে ঐক্যবদ্ধ করা সম্ভব।

 

গাজীপুর শ্রীপুর উপজেলা যুবদলের সদস্য লিয়াকত আলী শুধু একটি নাম নয়, বরং একটি প্রতীক।তার নেতৃত্বে হাজারো যুবদল কর্মী আজ ঐক্যবদ্ধ। শ্রীপুর ও গাজীপুরে তার সাহসিকতার গল্প আজও মুখে মুখে প্রচলিত।

 

বিগত অগণতান্ত্রিক শাসনামলে তার বিরুদ্ধে মামলা ও হামলার পরিমাণ এত বেশি ছিল যে সাধারণ জনগণের কাছে তিনি সাহসিকতার প্রতিমূর্তি হয়ে উঠেছিলেন।

 

যুবদলের কর্মীরা বলেন,

“লিয়াকত আলী শুধু আমাদের নেতা নন, তিনি আমাদের অনুপ্রেরণার উৎস।তার সাহস ও ত্যাগ আমাদের সংগঠনের চালিকাশক্তি।”এই তরুণ নেতা তার সংগ্রামের মাধ্যমে প্রমাণ করেছেন, সাহস, ত্যাগ, ও নেতৃত্ব দিয়ে একটি প্রজন্মকে ঐক্যবদ্ধ করা সম্ভব।

 

তার কর্মজীবনের প্রতিটি অধ্যায় ভবিষ্যৎ যুবদলের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হতে পারে।যুবদলের কর্মীরা আশাবাদী যে লিয়াকত আলীর নেতৃত্বে গাজীপুর শ্রীপুর যুবদল আরও শক্তিশালী হবে।তার দুরদর্শী নেতৃত্ব শুধু গাজীপুর শ্রীপুর নয়, বরং সারা দেশের যুবদলকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

 

তিনি তার কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করেছেন, সঠিক নেতৃত্বই একটি সংগঠনকে সামনে এগিয়ে নেওয়ার মূল চাবিকাঠি।শ্রীপুর যুবদলের ঐক্য ও শক্তিশালী অবস্থান তার অবদানের ফল।লিয়াকত আলীর জীবন ও সংগ্রামের গল্প জাতীয়তাবাদী প্রতিটি কর্মীর জন্য এক অনুপ্রেরণার নাম হতে পারে।যুবসমাজের জন্য তার অবদান অমূল্য এবং ভবিষ্যতেও তার নাম থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর