বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গোমস্তাপুরে রহনপুর পৌরসভায় আগুনে পুড়ে যাওয়া পরিবারের মাঝে সহায়তা প্রদান রংপুরে স্কুলছাত্রীকে র্ধষণ র‌্যাবরে হাতে যুবক গ্রফেতার গাজীপুর জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত গাজীপুরে ঝুট গুদামে আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে  গণভোটে ‘হ্যা’র পক্ষে প্রচারনায় গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর বাউবিতে “কর্মক্ষেত্রে কৃত্তিম বুদ্ধিমত্তা ব্যবহার” বিষয়ক প্রশিক্ষণ আল-আইনে মীরসরাই জাতীয়তাবাদী ফোরাম ইউএই উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শোকসভা ও দোয়া মাহফিল শ্রীপুরে ‘গণভোট-২০২৬’ নিয়ে উপজেলা প্রশাসনের অবহিতকরণ সভা ও উন্মুক্ত আলোচনা ভেড়ামারায় দখলমুক্ত হচ্ছে না ফুটপাত, দুর্ভোগে পথচারীরা পাইকগাছায় ঋন পরিশোধ হলেও আমানতের চেক ফেরত না দিয়ে প্রতারনা: অতঃপর লিগ্যাল নোটিশ 

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নির্বাচনে আবুল কাশেম সভাপতি ও রফিকুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত

মোঃনাসির উদ্দিন গাজীপুর প্রতিনিধি / ১২৫ টাইম ভিউ
আপডেট : রবিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১১:৪৩ পূর্বাহ্ণ

মোঃ নাসির উদ্দিন, গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যনির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। গতকাল, ১৩ সেপ্টেম্বর, শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।

নির্বাচনে মোট ১৫৩ জন ভোটারের মধ্যে ১৪৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক শামসুল হুদা লিটন জানান, কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সাংবাদিকরা সুশৃঙ্খলভাবে ভোট দিয়েছেন।

এবারের নির্বাচনে মোট ২৮টি পদের জন্য ৩১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে সভাপতি পদে মুহাম্মদ আবুল কাশেম (দৈনিক যুগান্তর), কার্যকরী সভাপতি পদে জাকির হোসেন চৌধুরী কামাল (কাল বেলা), সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম রফিক (আমার দেশ ও চ্যানেল এস) এবং সাংগঠনিক সম্পাদক পদে হাজী সাইফুল ইসলাম (নিউ নেশন) বিজয়ী হয়েছেন। নির্বাচিত এই কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোঃ শামসুল হুদা লিটন নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এসময় নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক আল আমিন দেওয়ান, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলতাফ হোসেন সিরাজী, সদস্য সচিব খসরু মৃধাসহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। দিনভর বিভিন্ন সাংবাদিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ নির্বাচন পর্যবেক্ষণ করেন।

গাজীপুর বাসন থানা সংলগ্ন জেলা সাংবাদিক ঐক্য পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন:

সহ-সভাপতি: নাজিম উদ্দিন (ঢাকার ডায়ালগ), ইব্রাহিম খন্দকার (আজকের বসুন্ধরা) ও আওলাদ হোসেন (দুর্নীতি সমাচার),সহ সাধারণ সম্পাদক: জসিম উদ্দিন প্রধান (বঙ্গ বাজার), লোকমান হোসেন পনির (নতুন ভোর) ও মৃনাল কান্তি চৌধুরী (নাগরিক ভাবনা),দপ্তর সম্পাদক: নাছির উদ্দিন (দৈনিক এই বাংলা),অর্থ সম্পাদক: রাশেদউল হোসেন কমল (এই বাংলা),আইন সম্পাদক: মো. মানিক মিয়া (আজকের জনবাণী),প্রচার ও প্রকাশনা সম্পাদক: তরিকুল ইসলাম জুয়েল (মোহনা টেলিভিশন),ধর্ম বিষয়ক সম্পাদক: পারভেজ মিয়া (বাংলাদেশ সমাচার),ক্রীড়া সম্পাদক: ইব্রাহিম খলিল (ভোরের আলো),মহিলা বিষয়ক সম্পাদক: হেলেনা আক্তার (ভোরের আলো),নির্বাহী সদস্য: বেলায়েত হোসেন শামীম (রূপালী বাংলাদেশ), আব্দুল হামিদ, মুক্তাদীর হোসেন, খায়রুন নাহার, আল আমিন, ও আলমগীর হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর