মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের আসন্ন কার্যকরী পরিষদ নির্বাচনে সভাপতি পদে মনোনয়ন ফরম কিনলেন দুই হেভিওয়েট প্রার্থী।
আজ ২৩ আগস্ট শনিবার বিকালে গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বাসন থানা সংলগ্ন নির্বাচন কমিশনার এর কার্যালয় থেকে সভাপতি পদে মনোনয়ন ফরম কিনেছেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক আবুল হোসেন চৌধুরী ও সংগঠনের সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম মানিক।
এ সময় নির্বাচন কমিশনারদের মধ্যে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের প্রধান নির্বচন কমিশনার অধ্যাপক শামসুল হুদা লিটন, সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আলতাফ হোসেন সিরাজি, সহকারী নির্বাচন কমিশনার মোঃ আক্তারুজ্জামান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সাবেক সহ সভাপতি মো: ইব্রাহিম খলিল, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ ছানাউল্লাহ নূরী, সাবেক সহ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম শহিদ, সাবেক কোষাধ্যক্ষ মো: আল-আমীন, আহবায়ক কমিটির সদস্য হাজ্বী কামাল চৌধুরী, মোঃ জসিম উদ্দিন প্রধান, সাবেক দপ্তর সম্পাদক নাছির উদ্দীন নাছির, সাংবাদিক ঐক্য পরিষদের সদস্য মো: ইব্রাহিম খলিল, মো: পারভেজ মিয়া, আওলাদ হোসেন, মোঃ নজমুল হক, মোঃ আলমগীর, হেলেনা আক্তার, নাসিমা আক্তার তমা, মরিয়ম বেগম প্রমূখ।