সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী সার্ভিস বাংলাদেশ’র উদ্যোগে মোংলায় আন্তর্জাতিক নারী দিবস পালন দক্ষিণাঞ্চলের বৃহত্তম মহিপুরে ব্যবসায়ীদের ‘গার্ডিয়ান’ নেই- দখল, অব্যবস্থাপনা ও দূষণে বাড়ছে দুর্ভোগ

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

স্টাফ রিপোর্টার গাজীপুর / ১০১ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫, ৮:৪০ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার, গাজীপুর

 

‎গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও-২ আসনের এমপি প্রার্থী জননেতা মোঃ শওকত হোসেন সরকারের বিরুদ্ধে একটি মহল মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে।

‎‎এ অভিযোগে কাশিমপুর থানা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

‎‎ ২৪ অক্টোবর শুক্রবার বিকেলে কাশিমপুর ৩নং ওয়ার্ডের হাতিমারা এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে মিছিলটি মোল্লা মার্কেট প্রদক্ষিণ করে হাতিমারা ঈদগাহ মাঠে এসে প্রতিবাদ সমাবেশে রূপ নেয়। ‎প্রতিবাদ সমাবেশে সভাপতির বক্তব্যে কাশিমপুর থানা বিএনপির সভাপতি খন্দকার আলী হোসেন বলেন, জননেতা শওকত হোসেন সরকারের বিরুদ্ধে কিছু কুচক্রী মহল ষড়যন্ত্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছে ।আমরা এই মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।”উক্ত প্রতিবাদ সমাবেশে আরও বক্তব্য রাখেন, কাশিমপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম মাতাব্বর, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মৃধাসহও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। ‎প্রতিবাদ সমাবেশ শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয় এবং তা বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর