শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১১:০১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার নির্বাহী সদস্য মোঃ নুরুজ্জামানকে সংবর্ধনা সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ

গাজীপুর শ্রীপুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি

রিপোর্টারের নাম / ২৯৯ টাইম ভিউ
আপডেট : সোমবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ১:৩১ অপরাহ্ণ

আলমগীর হোসেন সাগর গাজীপুর প্রতিনিধি :

 

গাজীপুরের শ্রীপুরে কুয়েত প্রবাসী জাকির হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা ঘরে প্রবেশ করে স্বার্ণালঙ্কার ও নগদ টাকাসহ মূল্যবান মালামাল লুটে নেয়। রবিবার (২৬ ফেব্রুয়ারী) দিবাগত রাত দেড় টায় উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের হালুকাইদ গ্রামের উত্তরপাড়া কুয়েত প্রবাসী জাকির হোসেনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।জাকির হোসেনের স্ত্রী জানান, রাত দেড়টার দিকে ডাকাতেরা আম গাছ বেয়ে সীমানা প্রাচীরের ভেতরে ঢুকে। পরে তার একটি ঘরের তালা কৌশলে খুলে ভিতরে ঢোকে। ওই ঘরে থাকা ওয়ারড্রপ, আলমিরা ও সুকেসের ভিতরে থাকা কাপড়চোপরসহ বিভিন্ন মালামাল তছনছ করে। তারা আলমিরা থেকে সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ১৭ হাজার টাকা ও মূল্যবান মালামাল লুটে নেয়। আলমিরার শব্দ পেয়ে পাশের ঘরে থাকা উঠে বিভিন্ন জায়গায় ফোন দিলে ডাকাতেরা বুঝতে পেরে মালামাল নিয়ে চলে যায়।   সকাল ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেন শ্রীপুর থানার এস আই মাহমুদুল হাসান, এস, আই, সজীব হাসান।

 

এ বিষয়ের শ্রীপুর থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।তবে শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় প্রতি রাতেই ডাকাতির ঘটনা ঘটে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ডাকাত আতঙ্ক বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর