সুমন গাজী:
সরকারী জারিকৃত নতুন শিক্ষানীতিমালা ভঙ্গ করে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার শিরিরচালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেইটের সামনে ১০ গজের ভিতরে নতুন প্রতিষ্ঠিত গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমীর শাখা চালু করায় গাজীপুর সদর উপজেলা ভাওয়ালগড় ইউনিয়নে ১৫ থেকে ২০ টি শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক শিক্ষক শিক্ষার্থী ছাত্র ছাত্রী অভিভাবকদের যৌথ উদ্যোগে ঢাকা ময়মনসিংহ মহা-সড়কের বাঘের বাজার শাহীন ক্যাডেট একাডেমির শাখা বন্ধ ও অপসারণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মানববন্ধন কর্মসূচিতে সিদ্দিকুর রহমান মোল্লার সভাপতিত্বে ও আশরাফুল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন মোরশেদ আলম, আজিজুল হক,ফজর আলী
আতাউর রহমানসহ শিক্ষক শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে নতুন ভাবে প্রতিষ্ঠিত গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমীর শাখাটি বন্ধ করে নির্দিষ্ট দূরত্বে অপসারণ করার জন্য গাজীপুর জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। এ বিষয়ে শাহীন ক্যাডেট একাডেমী শাখার পরিচালক বলেন আমাদের হেড অফিসের অনুমতি নিয়ে নীতিমালা অনুযায়ী এ শিক্ষা প্রতিষ্ঠানটি করেছি।