বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
যথাযোগ্য মর্যাদায় রংপুরে মহান বিজয় দিবস পালিত বগুড়ার শেরপুরে বিএনপির পার্টি অফিস ভাঙচুর মামলায় গ্রেপ্তার- ৪ বগুড়ার শেরপুরে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত কয়রায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত রাজারহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে, বীর শহীদদের স্বরণে পুষ্পমাল্য অর্পণ শ্রীপুরে চকপাড়া সমাজ কল্যাণ সংঘের উদ্যোগে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ধান গবেষণা ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উদযাপন  ডুয়েটে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত  কয়রায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন  বগুড়ার শেরপুরের বিশিষ্ট ব্যাবসায়ী কুদু ভূইয়ার ইন্তকাল

গাজীপুর সদর থানার ২৭টি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার

রিপোর্টারের নাম / ২২৪ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ফেব্রুয়ারি ১৬, ২০২৪, ২:৩৪ অপরাহ্ণ

মোঃনাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি :

 

গত ১৫-০২-২০২৪ তারিখে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন রপ্তানী এলাকায় জিএমপি সদর থানা পুলিশের এসআই/উৎপল কুমার পিপিএম এর নেতৃত্বে তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সদর থানায় দীর্ঘদিন যাবৎ মুলতবী থাকা বিভিন্ন মেয়াদে ১৯টি (সিআর প্রতিটি ১ বছর করে) সাজা ও ৮টি (সিআর) সহ মোট ২৭টি ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ মোফাজ্জল হোসেন (৪৩), পিতা-মোঃ সিরাজ মিয়া, মাতা-মোছাঃ মাসুফা খাতুন, সাং-সামাজপুর (ধীরাশ্রম রোড়), খানা-সদর, গাজীপুর মহানগর, গাজীপুরকে গ্রেফতার করা হয়।

 

এ সময় গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে উক্ত সাজা ওয়ারেন্ট আছে বলে জানায় এবং সে জানায় যে, এই গ্রেফতারী পরোয়ানার জন্য তিনি ৫ বছর যাবৎ নিজ বাড়ী হতে সকলের অন্তরালে পলাতক ছিল । আইন শৃংখলার নজর এড়ানোর জন্য নিজের পরিবার থেকেও আলাদা হয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে বসাবাস করে পলাতক ছিল। গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাফিউল করিম বলেন উক্ত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। তিনি আরও বলেন কমিশনার স্যারের নির্দেশনায় সকল প্রকার অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর