নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর -১(কালিয়াকৈর-কাশিমপুর-কোনাবাড়ী-বাসন) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাবেক মেয়র মোঃ মুজিবুর রহমান কে সংবর্ধনা দিয়েছে কাশিমপুর, কোনাবাড়ী ও বাসন থানা বিএনপি।
১৪ ফেব্রুয়ারী শনিবার সকালে কাশিমপুর ও কোনাবাড়ী ,বাসন থানা বিএনপি ও অঙ্গসংগঠন সংবর্ধনা প্রদান করেন।
গাজীপুর-১ আসনে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান বলেন বিগত ৩৫ বছর পরে গাজীপুর-১ আসনে বিএনপি সংসদ সদস্য নির্বাচিত করে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দিয়েছে জনগণ। আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তিনি কোনাবাড়ি, কাশিমপুর, বাসন থানার নতুন তরুণ ভোটারদের আন্তরিকতার সাথে ধন্যবাদ জানিয়ে বলেন আমি সকল ভোটারদের কাছে কৃতজ্ঞ। আপনাদের আমরা কথা দিয়েছি ১২ তারিখ নির্বাচনের পরেই আমরা আমাদের দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করবো ইনশাআল্লাহ। আমাকে দলের চেয়ারম্যান তারেক রহমান ঢাকায় ডেকে পাঠিয়েছেন, আমি বলেছি আগে আমি আমার ভোটারদের কাছে যাবো তারপর ঢাকায় যাবো। ভোটারদের ভোটেই আমি আজ নবনির্বাচিত সংসদ সদস্য হয়েছি।
গাজীপুর মহানগর বাসন মেট্রো থানা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন এর সঞ্চালনায় ও গাজীপুর মহানগর বাসন মেট্রো থানা বিএনপি সভাপতি আলহাজ্ব তানভীর সিরাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান।
প্রধান আলোচক ছিলেন গাজীপুর মহানগর বিএনপি সভাপতি মোঃ শওকত হোসেন সরকার। প্রধান আলোচক শওকত হোসেন সরকার বলেন গাজীপুর মহানগরীর বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আমরা চিরকৃতজ্ঞ, আপনাদের নিরলস পরিশ্রমের ফল আজকে আমরা জয় পেয়েছি, তিনি বলেন ১২ তারিখের নির্বাচনের পরে নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান ঢাকায় তারেক রহমানের সাথে দেখা করতে না গিয়ে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে ছুটে চলে এসেছেন। আপনাদের সকলকে ধন্যবাদ ও শুভেচছা জানাই।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর কৃষক দলের আহবায়ক মোঃ আতাউর রহমান। বাসন মেট্রো থানা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোসলেম উদ্দিন চৌধুরী মুসা, কোনাবাড়ি থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন,মহানগর যুবদলের নূরুল ইসলাম দীপুসহ গাজীপুর মহানগরের কোনাবাড়ি , কাশিমপুর,বাসন থানা বিএনপি , যুবদল ,ছাত্রদল ,কৃষক দলসহ অন্যান সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি কে সরকার গঠনে সুযোগ দেয়ায় দেশবাসীর জন্য এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়।