শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দুর্গাপুরে পথচারী ও অসহায়দের মাঝে স্বচ্ছ প্রেসক্লাবের ইফতার বিতরণ বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-৯ এমপি আবুল কালামের যোগদান উপলক্ষে লাকসামে দোয়া ও ইফতার মাহফিল সড়ক দুর্ঘটনায় পরিবারের ১৩ জন নিহত, প্রধানমন্ত্রীর ও পরিবেশ প্রতিমন্ত্রী’র শোক ও সমাবেদনা  গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া চাইলেন সহ: অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার গাজীপুরে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৩৩ জন আটক কয়রায় মানবেতর বন্ধু সংগঠনের ইফতার মাহফিল শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  আমিরাতে হেলিকপ্টার দূর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ ভেড়ামারায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

গাজীপুর-৩ আসনে আক্তারুল আলম মাস্টারের পক্ষে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি / ১৩৩ টাইম ভিউ
আপডেট : রবিবার, নভেম্বর ২, ২০২৫, ১০:৩৮ অপরাহ্ণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

 

গাজীপুর-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ও শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাস্টারের পক্ষে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি প্রচারে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার (২ নভেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার টেংরা বাজার এলাকায় এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সব শ্রেণি-পেশার সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেওয়া হয়।

 

লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেন শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, তেলিহাটি ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মোশাররফ হোসেন সরকার, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হোসেন, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানা সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

 

স্থানীয় নেতৃবৃন্দ জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ প্রচার চলছে। এরই অংশ হিসেবে শ্রীপুরের বিভিন্ন স্থানে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

 

তারা আরও বলেন, “এই ৩১ দফা শুধু একটি রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, বরং এটি জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের এক রূপরেখা।”

 

লিফলেট বিতরণ শেষে দলীয় নেতাকর্মীরা আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর