বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ফেসবুকে অপপ্রচারের শিকার বিএনপি প্রার্থী-জামায়াত নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি শ্রীপুরে বন্ধ নোমান টেক্সটাইল মিলে ভয়াবহ অগ্নিকাণ্ড; সংবাদ সংগ্রহে বাধা, ম্যানেজারের নীরবতা সৈয়দপুর বিমানবন্দরে ৫০ লাখ টাকাসহ জামায়াতের আমির গ্রেফতার শ্রীপুরে নির্বাচনের ছুটি নিয়ে শ্রমিকদের উদাসীনতা: ভোট দিতে না গিয়ে ঘুরছেন পথে-ঘাটে গাজীপুর-৩ আসনে স্বতন্ত্রের ‘ঘোড়া’র জয়জয়কার: অভিজ্ঞতার পাল্লায় ভারী হচ্ছে মিলনের জনসমর্থন লালমনিরহাট -২ আসনে বিজয়ের মালা আসতে পারে স্বতন্ত্র প্রার্থী জনাব মমতাজ আলী শান্তর কাছে রংপুর—৪ (কাউনিয়া—পীরগাছা) জাপা—এনসিপি মুখোমুখি পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী বগুড়ার শেরপুরে সরকারি হাসপাতালে ৩ বছরের শিশুসহ দম্পতিকে মারধর ! শেরপুর উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করলেন ভুক্তভোগী  রংপুর বিভাগের বিভিন্ন জেলায় যৌথ বাহিনীর বিশেষ মহড়া ও টহল কার্যক্রম অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬: গাজীপুর সিটি করপোরেশনে ৪০০ ভোটকেন্দ্রে পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদার, ২৭১ কেন্দ্রে সিসি ক্যামেরা

গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার / ৬০ টাইম ভিউ
আপডেট : রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬, ১১:৩৮ অপরাহ্ণ

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার

 

গাজীপুর-৩ সংসদীয় আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

 

জামায়াত মনোনীত প্রার্থী ডা. জাহাঙ্গীর আলমের দায়ের করা অভিযোগের ওপর রবিবার (১৮ জানুয়ারি) আগারগাঁওয়ের প্রধান নির্বাচন কমিশন কার্যালয়ে অনুষ্ঠিত শুনানি শেষে কমিশন সর্বসম্মতভাবে অভিযোগটি খারিজ করে এই সিদ্ধান্ত দেয়।

 

শুনানিতে উভয় পক্ষের অভিজ্ঞ আইনজীবীরা উপস্থিত থেকে নির্বাচন আইন, সংবিধান এবং উচ্চ আদালতের রায়ের আলোকে তাদের যুক্তি উপস্থাপন করেন।

 

দীর্ঘ শুনানি শেষে নির্বাচন কমিশন মন্তব্য করে যে, অভিযোগটি আইনি ভিত্তিহীন এবং ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বাতিলের মতো কোনো আইনগত কারণ বিদ্যমান নেই।

 

অভিযোগ ও মামলার পটভূমি নির্বাচন কমিশনে দায়ের করা অভিযোগে বলা হয়, ডা. রফিকুল ইসলাম বাচ্চু ২০১১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক পিজি হাসপাতাল (বর্তমানে বাংলাদেম মেডিকেল বিশ্ববিদ্যালয়) এর সহকারী রেজিস্ট্রার পদ থেকে অপসারিত হন।

 

পরবর্তীতে দীর্ঘ আইনি লড়াই শেষে ৫ আগস্টের পর হাইকোর্টের রায়ে তিনি চাকরি ফিরে পান। অভিযোগকারী পক্ষ দাবি করে, বয়সসীমা অতিক্রম করায় চাকরিতে তার যোগদান প্রশ্নবিদ্ধ এবং এই যোগদানের বিষয়টি সাংবিধানিক ও আইনগতভাবে তাকে সংসদ নির্বাচনে অযোগ্য করে তোলে।

 

আইনি যুক্তিতে অভিযোগ খারিজ ডা. রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে শুনানিতে আইনজীবীরা স্পষ্টভাবে বলেন,হাইকোর্টের রায়ে চাকরি পুনর্বহাল একটি চূড়ান্ত ও বাধ্যতামূলক বিচারিক সিদ্ধান্ত। বয়সসংক্রান্ত প্রশাসনিক জটিলতা কোনোভাবেই সংসদ নির্বাচনে অযোগ্যতার কারণ হতে পারে না।

 

সংবিধানের অনুযায়ী কাউকে সংসদ নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হলে ফৌজদারি দণ্ড, দুর্নীতি, দেউলিয়াত্ব অথবা সক্রিয় সরকারি চাকরিতে বহাল থাকার মতো সুনির্দিষ্ট কারণ থাকতে হয়। ডা. রফিকুল ইসলাম বাচ্চুর ক্ষেত্রে এর কোনোটিই প্রযোজ্য নয়।

 

নির্বাচন কমিশনের পর্যবেক্ষণে ডা. রফিকুল ইসলাম বর্তমানে কোনো সক্রিয় সরকারি চাকরিতে কর্মরত নন,তার বিরুদ্ধে কোনো ফৌজদারি দণ্ড বা নির্বাচনী অযোগ্যতা সৃষ্টিকারী অভিযোগ নেই, কমিশন আরও জানায়, চাকরি সংক্রান্ত প্রশাসনিক বা ব্যাখ্যাগত বিষয় নির্বাচন আইনের আওতায় প্রার্থীতা বাতিলের কারণ হতে পারে না।নির্বাচনী পথে আর কোনো বাধা নেই

নির্বাচন কমিশনের এই রায়ের ফলে গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নির্বাচনী কার্যক্রমে আর কোনো আইনগত বাধা রইল না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর