শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৩ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৎপর হয়ে উঠেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় গাজীপুর জেলা শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য শরিফ সরকার শ্রীপুরের এমসি বাজার এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
বুধবার (২৮ জানুয়ারি) এমসি বাজারে ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণের মাধ্যমে তিনি ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুকে বিজয়ী করার আহ্বান জানান।
গণসংযোগকালে শরিফ সরকার বলেন, জনগণের ভোট ও সমর্থনেই ধানের শীষের বিজয় নিশ্চিত হবে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।