শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর  স্বামীর গচ্ছিত টাকা ফেরত দিতে কিডনি বিক্রির আকুতি, পাশে দাঁড়ালেন ডাঃ মোতাসিম বিল্লাহ আলম  স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ১৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন গাজীপুর মহাসড়কের দুই পাশের বর্জ্য সরিয়ে সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে মোংলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল গাজীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও নৈশভোজ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম মাদবর ভিজিএফের তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

গাজীপুর–৩ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মৎস্যজীবী দলের গণসংযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি / ৪৮ টাইম ভিউ
আপডেট : রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি 

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে গাজীপুর–৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে ভোট চেয়ে গণসংযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল শ্রীপুর পৌর শাখা। রোববার বিকেলে শ্রীপুর চৌরাস্তা, শ্রীপুর বাজার ও টেংড়া রাস্তার মোড়ে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। গণসংযোগকালে নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং বিএনপি প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করেন।

 

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শরিফ মোহাম্মদ ছিদ্দিকী ও রেজাউল করিম খোকন, গাজীপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি ছিদ্দিক হোসাইন, শ্রীপুর পৌর মৎস্যজীবী দলের সভাপতি বশির আহমেদ সিদ্দিকী, সাধারণ সম্পাদক মইন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মফিজ উদ্দিন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক আশাদুল্লাহ, সহ-সভাপতি শহিদুল্লাহ।

 

 

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন, যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম নয়, সদর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, যুবদল নেতা রাসেলসহ পৌর মৎস্যজীবী দলের অন্যান্য নেতৃবৃন্দ।

 

গণসংযোগকালে বক্তারা বলেন, অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু একজন সৎ, যোগ্য ও জনবান্ধব নেতা। তাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করতে পারলে গাজীপুর–৩ আসনের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর