শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা গাজীপুর- ১আসনে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান গাজীপুরে সৎ মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ,পলাতক ছেলে কুষ্টিয়া-২ আসনে বেসরকারিভাবে জামায়াত প্রার্থী আব্দুল গফুর বিজয়ী ভোটের ঝড়ে নতুন ভোর-বিএনপির ঐতিহাসিক বিজয় : প্রফেসর ড. মো: আবু তালেব, বাউবি গাজীপুরে ৪টিতে বিএনপি ১টিতে জামায়াত প্রার্থী বিজয়ী ‎খোলা চিঠি:নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য (গাজীপুর-৩) মহোদয় সমীপে

গাজীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি / ৮৯ টাইম ভিউ
আপডেট : বুধবার, ডিসেম্বর ২৪, ২০২৫, ৭:৩০ অপরাহ্ণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি 

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলীয় নেতাকর্মীরা। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই ফরম সংগ্রহ করা হয়।

 

মনোনয়ন ফরম সংগ্রহের সময় উপস্থিত আব্দুল মোতালেব আহ্বায়ক, উপজেলা বিএনপি,খাইরুল কবির আজাদ মণ্ডল  সদস্য সচিব, উপজেলা বিএনপি,হুমায়ুন কবির সরকার: আহ্বায়ক, পৌর বিএনপি,এস এম মাহফুল হাসান হান্নান: সদস্য, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটি। উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।

 

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে উপস্থিত নেতৃবৃন্দ ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ও জনসেবার কথা তুলে ধরেন। তারা বলেন:”অধ্যাপক ডা. বাচ্চু একজন সৎ, যোগ্য ও অত্যন্ত জনবান্ধব নেতা। রাজপথের আন্দোলন-সংগ্রামে তার সক্রিয় ভূমিকা তৃণমূল নেতাকর্মীদের অনুপ্রাণিত করে।”

তারা আরও উল্লেখ করেন, মূলত গণতন্ত্র পুনরুদ্ধার এবং সাধারণ মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই ডা. বাচ্চু এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাকে বিজয়ী করতে শ্রীপুর ও গাজীপুরের তৃণমূল বিএনপি এখন একতাবদ্ধ।

 

মনোনয়ন ফরম সংগ্রহের পর এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর-৩ আসনের সর্বস্তরের জনগণের দোয়া ও সমর্থন কামনা করেছেন। নেতাকর্মীরা প্রত্যয় ব্যক্ত করেন যে, নির্বাচনী পরিবেশ সুষ্ঠু থাকলে এবং ভোটাররা কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলে এই আসনে ‘ধানের শীষের’ বিজয় সুনিশ্চিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর