শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর  স্বামীর গচ্ছিত টাকা ফেরত দিতে কিডনি বিক্রির আকুতি, পাশে দাঁড়ালেন ডাঃ মোতাসিম বিল্লাহ আলম  স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ১৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন গাজীপুর মহাসড়কের দুই পাশের বর্জ্য সরিয়ে সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে মোংলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল গাজীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও নৈশভোজ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম মাদবর ভিজিএফের তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

গাজীপুর-৫ ,কালীগঞ্জে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থীর ইশতেহার ঘোষণা

সামসুল হক জুয়েল / ৫৪ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬, ৯:০১ অপরাহ্ণ

সামসুল হক জুয়েল

 

“আমরা শাসক হবো না, সেবক হবো।” এ স্লোগানকে সামনে রেখে গাজীপুর-৫ কালীগঞ্জ আসনে নির্বাচনী ইশতেহারে ১০টি উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো: খায়রুল হাসান।

 

শুক্রবার দুপুরে কালীগঞ্জ উপজেলা জামায়াতের কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে এ ইশতেহার ঘোষণা করেন তিনি।

 

ইশতেহারে বলা হয়, গাজীপুর-৫ কে একটি নিরাপদ, কর্মসংস্থানমুখী, শিক্ষা ও প্রযুক্তিনির্ভর, ন্যায় ও ইনসাফভিত্তিক আধুনিক জনপদে রূপান্তর করা হবে ।

 

 

ইশতেহারে উন্নয়ন পরিকল্পনায় যে ১০টি সেক্টর উল্লেখ করেন সেগুলো হলো-১)সবার জন্য নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণ,২) সামাজিক অনাচার প্রতিরোধ ও মানবিক মূল্যবোধের বিকাশ,৩)শিক্ষা ও সংস্কৃতি খাত,৪)স্বাস্থ্য খাত,৫)অবকাঠামো ও সার্বিক উন্নয়ন খাত,৬)যুব ও ক্রীড়া খাত,৭) দুস্থ ও অসহায় পুনর্বাসন খাত,৮)কর্মসংস্থান খাত,৯)তথ্য ও প্রযুক্তি খাত এবং ১০) কৃষি, শিল্প ও বাণিজ্য খাত।

 

তার এ ইশতেহার বাস্তবায়নের অগ্রাধিকার সময়সীমা উল্লেখ করে বলেন, নির্বাচিত হলে প্রথম বছর সামাজিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও জননিরাপত্তা জোরদার করা হবে।

স্বাস্থ্যখাতের জরুরি সেবা ও অবকাঠামো উন্নয়ন করা হবে।

 

যুব প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন ও স্কিল প্রোগ্রাম চালু, কৃষিখাতে উৎপাদন সহায়তা ও কৃষকদের প্রণোদনা,  শিক্ষা, নৈতিকতা ও সামাজিক সচেতনতা কর্মসূচি জোরদার করা হবে।

 

প্রথম তিন বছরে সড়ক, ব্রিজ, কালভার্ট ও যোগাযোগ অবকাঠামো উন্নয়ন, তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্র ও আইটি হাব স্থাপন, গুরুত্বপূর্ণ বাজারসমূহ আধুনিকায়ন ও ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি করা হবে।৩ থেকে ৫ বছরে পরিকল্পিত শিল্প জোন স্থাপন, বৃহৎ অবকাঠামো ও টেকসই উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হবে।

 

ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির ড. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ মসজিদ মিশনের সভাপতি ও তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন সাবেক সচিব শেখ কে এম মোতাহার হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের গাজীপুর জেলা সেক্রেটারি মাওলানা রুহুল আমিন কাসেমী, বাংলাদেশ লেবার পার্টির কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এম এম ইউসুফ আলী, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান ছাড়াও জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের নেতৃবৃন্দ।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর