শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ কোনাবাড়ীতে আবাসিক হোটেলে অভিযান নারী পুরুষসহ আটক-৭  গাজীপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে অস্ত্রসহ একাধিক অপরাধী গ্রেপ্তার ভেড়ামারা থেকে হারিয়ে যাচ্ছে নানা প্রজাতির পাখি কুড়িগ্রামে গণঅভ্যুত্থানের যোদ্ধাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে আটক চট্টগ্রামে ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের ৩য় বার্ষিকী ও মহতি পুণ্যানুষ্ঠান সম্পন্ন

গাসিকের প্রশাসক গোল্ডকাপ ২০২৫ উদ্বোধন

নজমুল হক, স্টাফ রিপোর্টার গাজীপুর / ৩৮ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ডিসেম্বর ৫, ২০২৫, ৯:১৪ অপরাহ্ণ

নজমুল হক স্টাফ রিপোর্টার গাজীপুর

 

গাজীপুর সিটি কর্পোরেশন ( গাসিক) নতুন করে গড়ে তোলা আধুনিক ক্রীড়াঙ্গনে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে শুরু হলো “প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট–২০২৫”। শুক্রবার বিকেলে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় গাসিক অঞ্চল–৪ (গাজীপুর পৌর) ও অঞ্চল–২ (পূবাইল)। আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল।জাতীয় পতাকা উত্তোলন, বেলুন–পায়রা উড়ানো এবং উদ্বোধনী শটের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক, ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (ভারপ্রাপ্ত) কমিশনার মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সোহেল হাসান। রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ—বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, ড. হাফিজুর রহমান,প্রভাষক বসির উদ্দিন, অ্যাডভোকেট আলী নাসের খান, আকাশ ঘোষসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের বিভিন্ন কর্মকর্তা–কর্মচারীরাও মাঠ পরিদর্শন করেন।

 

যে স্থানটিকে একসময় টঙ্গীর সবচেয়ে বড় সমস্যার জায়গা বলা হতো—ময়লা–আবর্জনা, অপরাধীচক্র, মাদকাসক্তদের আড্ডাস্থল হিসেবে পরিচিত ছিল—সেই বিশাল গর্ত আজ রূপ নিয়েছে আধুনিক ক্রীড়াঙ্গনে। মাঠের সংলগ্ন এলাকাজুড়ে একসময় ছিল টঙ্গীর কুখ্যাত দুটি মাদক স্পট—ব্যাংকের মাঠ বস্তি ও কেরানির টেক বস্তি। কাছেই টঙ্গী রেলওয়ে জংশন ও বিভিন্ন রাজনৈতিক নেতাদের বাসভবন—যেখানে দীর্ঘদিন ধরে অপরাধচক্র সক্রিয় ছিল বলে স্থানীয়দের অভিযোগ।এই বাস্তবতা বদলে দিতে সিটি করপোরেশনের এ উদ্যোগ স্থানীয়দের দৃষ্টিতে সময়োপযোগী, সাহসী ও ভবিষ্যৎমুখী পদক্ষেপ। উদ্বোধনী বক্তব্যে প্রশাসক শরফ উদ্দিন আহমদ চৌধুরী বলেন—টঙ্গীর এই এলাকা একসময় অপরাধ ও মাদকের অভয়ারণ্য ছিল। সিটি করপোরেশন শুধু মাঠ নির্মাণই করেনি, বরং একটি অসুস্থ পরিবেশকে মানুষ ও যুবসমাজের জন্য নিরাপদ ও ইতিবাচক স্থানে রূপ দিয়েছে। আমরা চাই, এই মাঠকে কেন্দ্র করে যুবকদের মধ্যে খেলাধুলা, শৃঙ্খলা, দলগত চেতনা ও সুস্থ বিনোদন ফিরে আসুক।গাজীপুরের প্রতিটি উন্নয়ন যেন নাগরিকের কল্যাণে কাজে লাগে, সেটাই আমাদের লক্ষ্য।নতুন মাঠে এই টুর্নামেন্ট শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে উৎসাহের জোয়ার সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর