শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বসন্ত-ভালোবাসা দিবস ঘিরে ফুলের দোকানে ভিড় নবনির্বাচিত এমপি প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী কে ফুলেল শুভেচ্ছা  ফুলে ফুলে সেজেছে বসন্ত যোগ্য পিতার উত্তরসূরি রাফসান ইসলাম: আবুল কালামের বিজয়ে নেপথ্য ভূমিকা গাজীপুর- ১আসনে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান গাজীপুরে সৎ মায়ের মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ,পলাতক ছেলে কুষ্টিয়া-২ আসনে বেসরকারিভাবে জামায়াত প্রার্থী আব্দুল গফুর বিজয়ী ভোটের ঝড়ে নতুন ভোর-বিএনপির ঐতিহাসিক বিজয় : প্রফেসর ড. মো: আবু তালেব, বাউবি গাজীপুরে ৪টিতে বিএনপি ১টিতে জামায়াত প্রার্থী বিজয়ী ‎খোলা চিঠি:নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য (গাজীপুর-৩) মহোদয় সমীপে

গুইমারায় অগ্নি দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত শ্রমিকদল কর্মীর পাশে দাঁড়িয়েছে জামায়াত

রিপোর্টারের নাম / ১০৯ টাইম ভিউ
আপডেট : শনিবার, নভেম্বর ৯, ২০২৪, ৯:৪২ অপরাহ্ণ

আবুল হোসেন রিপন, গুইমারা, খাগড়াছড়ি

 

পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারার হাফছড়িতে ভয়াবহ অগ্নি দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল হাফছড়ি ইউনিয়নের কর্মী মো: ওসমানের পাশে দাঁড়িয়েছে গুইমারা উপজেলা জামায়াত শাখা।

 

৯ নভেম্বর শনিবার সকাল ৮টায় গুইমারা উপজেলা জামায়াতের আমীর ডাক্তার রফিকুল ইসলামের নেতৃত্বে উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অগ্নি দূর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

 

এসময় নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং সমাজের বিত্তশালীদের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান।

 

এ সময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা জামায়াতের অফিস ও বায়তুলমাল সম্পাদক মুজাহিদুর রহমান, মিডিয়া সম্পাদক আবু বকর ছিদ্দিক, উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাও. খোরশেদ আলম, জামায়াত নেতা দ্বীন ইসলাম, মো: রাজু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর