মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গাজীপুরে ময়লা-আবর্জনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে প্রতিমন্ত্রী মীর শাহে আলম গাজীপুর সিটিতে ৪২ কোটি টাকা ব্যয়ে ৮টি উন্নয়ন প্রকল্প কাজের উদ্বোধন রাজশাহীতে ১০ নং ওয়ার্ড যুবদলের দোয়া ও ইফতার বিতরণ  বিল্লাল হোসেন বেপারী পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ রাজারহাটে একসঙ্গে তিন কন্যা সন্তানের জন্ম-ভরণ-পোষণ নিয়ে চিন্তায় পড়েছেন অসচ্ছল বাবা-মা ভেড়ামারা উপজেলা প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত আগামীর পৌরসভা নির্বাচনে প্রার্থী মফিজুর রহমান সজন: বেনাপোলে পরিবর্তনের নতুন সূর্যোদয় ভেড়ামারায় উদ্দীপন এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত ব্রহ্মপুত্রে নাব্যতা সংকট: ফেরি চলাচলে চিলমারী-রৌমারী রুটে ভোগান্তি শব্দ দূষণের অপরাধে কুড়িগ্রামে ৭ চালকের জরিমানা

গুইমারায় জামায়াতে ইসলামীর উপজেলা কার্যালয়ের উদ্বোধন

রিপোর্টারের নাম / ১৩৫ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, সেপ্টেম্বর ১৩, ২০২৪, ১০:০৬ অপরাহ্ণ

আবুল হোসেন রিপন, গুইমারা,খাগড়াছড়ি প্রতিনিধি:-

 

পার্বত্য জেলা খাগড়াছড়ির গুইমারায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের গুইমারা উপজেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

 

শুক্রবার সকাল ১১ টায় গুইমারা কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কুদ্দুস মার্কেটের ৩য় তলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের গুইমারা উপজেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়।

 

খাগড়াছড়ি জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আবু বকর ছিদ্দিকের সঞ্চালনায়,গুইমারা উপজেলা জামায়াতের আমির ডা: রফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খাগড়াছড়ি পার্বত্য জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন।

 

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিগত ১৬ বছরে আওয়ামী ফ্যাসিবাদি সরকার জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীদের উপর অত্যাচারের স্টীমরোলার চালিয়েছিলো।জামায়াতের শীর্ষ নেতাদের জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে হত্যা করা হয়েছে। বিএনপি নেতা ইলিয়াস আলীসহ জামায়াত শিবিরের অসংখ্য নেতাকর্মীকে গুম করা হয়েছে। এতো কিছুর পরও জামায়াত থেমে থাকেনি।জামায়াতের জনশক্তিরা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার প্রত্যয়ে সকল বাধা উপেক্ষা করে এগিয়ে গিয়েছে।এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,খাগড়াছড়ি জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ ইউসুফ,জামায়াত নেতা এডভোকেট ইব্রাহিম মনির,সাজেদুর রহমান, খাগড়াছড়ি কওমি ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা ওসমান গণি, ইসলামি ছাত্র শিবিরের গুইমারা উপজেলা সভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মইন উদ্দিন প্রমুখ।এসময় জামায়াত শিবিরের গুইমারা উপজেলার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও সাংবাদিক পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর