শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত রাবির চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ রংপুরে বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা মামলায় আটক ১ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০গোডাউন পুড়ে ছাই ব্যাপক ক্ষয়ক্ষতি  ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু

গুইমারায় প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

রিপোর্টারের নাম / ১২০ টাইম ভিউ
আপডেট : সোমবার, এপ্রিল ৩, ২০২৩, ১০:১৮ অপরাহ্ণ

আবুল হোসেন রিপন, গুইমারা, খাগড়াছড়ি::

 

খাগড়াছড়ি জেলার গুইমারায় ২০২২-২০২৩ অর্থবছরে খরিপ-১/২০২৩-২০২৪ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এসময় সভার সভাপতিত্ব করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রক্তিম চৌধুরী।

 

৩ এপ্রিল ২০২৩ গুইমারা উপজেলা পরিষদ মিলানায়তনে বীজ ও সার বিতরণকালে প্রধান অতিথি ছিলেন গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। এছাড়াও উপজেলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, উপজেলা কৃষি কর্মকর্তা ওঁঙ্কার বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আতিকুর রহমান, গুইমারা সদর উপসহকারি কৃষি কর্মকর্তা মজিবুর রহমান, উপসহকারি কৃষি কর্মকর্তা আব্দুর রহিম মজুমদার প্রমূখ। এসময় গুইমারা উপজেলার ৮০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রতিজনকে পাঁচ কেজি বীজ, দশ কেজি এমওপি এবং দশ কেজি ডিএপি সার প্রদান করা হয়।

 

বক্তারা বলেন, কৃষির উন্নয়নের লক্ষ্যে বর্তমান সরকার সারা দেশের কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ প্রদানসহ বিভিন্ন উন্নয়ন মূলক উদ্যোগ নিচ্ছে। ভবিষৎতেও এমন উদ্যোগ অব্যাহত থাকতে বর্তমান সরকারের হাতকে আরো শক্তিশালী করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর