বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

গুইমারায়” সেনা প্রধানের পক্ষ থেকে অসহায়দের মাঝে ঈদের উপহার পৌছে দিল গুইমারা রিজিয়ন

রিপোর্টারের নাম / ১১০ টাইম ভিউ
আপডেট : সোমবার, এপ্রিল ১৭, ২০২৩, ৮:১৪ অপরাহ্ণ

আবুল হোসেন রিপন, গুইমারা, খাগড়াছড়ি::

 

খাগড়াছড়িতে স্থিতিশীল শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখার লক্ষ্যে ২৪ পদাতিক ডিভিশনের আওতাধীন গুইমারা রিজিয়ন বিভিন্ন অভিযানিক কর্মকান্ড পরিচালনার পাশাপাশি, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও স্বেচ্ছাসেবী সংগঠন সমূহের সাথে সমন্বয়ের মাধ্যমে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচী পালন করে আসছে।

 

পবিত্র ঈদ-উল ফিতর মুসলিম উম্মাহের আনন্দের দিন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের এই খুশি পাহাড়ী অঞ্চলের বসবাসরত মানুষের মাঝে বিলিয়ে দেয়ার লক্ষ্যে ১৭ এপ্রিল ২০২৩ সোমবার সকাল থেকেই রামগড় উপজেলার থলিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, গুইমারা উপজেলার বড়পিলাক বাজার মাঠ এবং বুদংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গুইমারা রিজিয়নের আয়োজনে ৬শত স্থানীয় জনসাধারণ পরিবারের মাঝে সেনাবাহিনী প্রধানের পক্ষ হতে “ঈদ উপহার” হিসেবে পোলাও চাল, ডাল, সাধারণ চাল, আলু, পিয়াজ, চিনি, তৈল, লবন, সেমাই, লুডুলস্, গুড়ো দুধ, মুরগী এবং পোলাও মুরগি রান্নার মসলাসহ যাবতীয় উপকরণ প্রদান করা হয়। সেনাবাহিনী প্রধানের এই উপহার সামগ্রী অসহায়, দুস্থ ও অচল পরিবারের দ্বারে দ্বারে গিয়ে গুইমারা রিজিয়ন কমান্ডার নিজে পৌছে দেন এবং অন্যান্য জায়গায় পৌছানোর ব্যবস্থা গ্রহণ করেন।

 

এই মহতী আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গুইমারা রিজিয়ন ২৪ আর্টিলারী ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: কামাল মামুন বিএএমএস. এনডিসি. পিএসসি.জি। এছাড়াও অনুষ্ঠানে গুইমারা রিজিয়ন জিএসও-২ (ইন্ট) ও রিজিয়নের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে মূল্যবান বক্তব্য রাখেন। এ সময় তিনি পার্বত্য অঞ্চলের শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য সর্বত্র জনসাধারণকে আহ্বান জানান। এছাড়াও সেনাবাহিনী প্রধানের ঈদ উপহার সামগ্রী গ্রহনে আগত জনসাধারণকে শুভেচ্ছা জানান। বক্তব্য শেষে প্রধান অতিথি কর্তৃক সেনাবাহিনী প্রধানের ঈদ উপহার প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর