মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

গুইমারা রিজিয়ন কর্তৃক অসহায়, দুস্থদের বিশেষ সহায়তা প্রদান

রিপোর্টারের নাম / ২২৮ টাইম ভিউ
আপডেট : সোমবার, জানুয়ারি ২৩, ২০২৩, ১১:৩৮ পূর্বাহ্ণ

আবুল হোসেন রিপন, গুইমারা, খাগড়াছড়ি :

 

পার্বত্য চট্টগ্রামে স্থিতিশীলতা ও শান্তি বজায় রাখার লক্ষ্যে গুইমারা রিজিয়ন নিয়মিতভাবে বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি পরিচালনা করে আসছে। দায়িত্বপূর্ণ এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিভিন্ন সহায়তা প্রদান, গরিব ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি বিভিন্ন আর্থ সামাজিক উন্নয়ন কর্মকান্ড পরিচালনার মাধ্যমে দেশ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

 

এরই ধারাবাহিকতায় ২৩ জানুয়ারি ২০২৩ গুইমারা রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় আত্মমানবতার সেবায় ৪শত ৫০টি পরিবারের মাঝে সেলাই মেশিন, হুইল চেয়ার, সোলার প্যানেল, ঢেউটিন, শীতবস্ত্র (কম্বল/ জ্যাকেট), ধর্মীয় উপসানালয়ে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসব সামগ্রী বিতরণ করেন, ২৪ আর্টিলারি ব্রিগেড গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: কামাল মামুন বিএএমএস. এনডিসি. পিএসসি জি। এছাড়াও উপস্থিত ছিলেন, সিন্দুকছড়ি জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা, রিজিয়নের জি.টু.আই মেজর মেহেদী হাসান, বিএম মেজর মোঃ খালেদ মাহমুদ, ডি.কিউ মেজর আব্দুল্লাহ আল ফরহাদ, সিন্দুকছড়ি জোনের উপ- অধিনায়ক এ.কে.এম ফয়সাল সহ সামরিক পদস্থ কর্মকর্তাগণ।

 

একই সাথে গুইমারা রিজিয়নের বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে চাল, ডাল, তেল ইত্যাদি বিতরণ করেন।

 

এ সময় রিজিয়ন কমান্ডার সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে পরামর্শ দেন এবং ভবিষ্যতে এই ধরনের জনসেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যাক্ত করেন। সুবিধাপ্রাপ্ত ব্যক্তিগণ তাদের কৃতজ্ঞতা ও সন্তুষ্টি প্রকাশ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর