বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সংরক্ষিত নারী আসনে আলোচনায় আছেন নাসিমা আক্তার ( শিমু )  ব্রিতে কর্মজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কয়রায় আগুনে পুড়ে গেছে প্রতিবন্ধি আছিয়ার বসতবাড়ি সহ সহায় সম্পদ  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ মোংলায় লাইসেন্স ও মূল্য তালিকা না থাকায় ৭ দোকানীকে ৩১ হাজার টাকা জরিমানা  ভেড়ামারায় সিএনজি–কাঁকড়া ট্রলি সংঘর্ষে নিহত ১ ভেড়ামারা উপজেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং, জরিমানা আদায় বন্যপ্রাণী রক্ষায় জরুরি পদক্ষেপ গ্রহণে পরিবেশ প্রতিমন্ত্রীর কাছে ধরা’র স্মারকলিপি  রংপুরের ডিসির সাথে ছয়টি আসনের নবনির্বাচিত এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে

গুনগুন ও সাংস্কৃতিক সংগঠন রণন এর যৌথ আয়োজনে বেরোবিতে ছয় দিনব্যাপী বই মেলা শুরু কাল

রিপোর্টারের নাম / ১৮০ টাইম ভিউ
আপডেট : রবিবার, ফেব্রুয়ারি ১১, ২০২৪, ৭:২৭ অপরাহ্ণ

রিয়াজুল হক সাগর, রংপুর।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গুনগুন ও সাংস্কৃতিক সংগঠন রণন এর যৌথ আয়োজনে ছয় দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে গুনগুন-রণন ৭ম বই মেলা-২০২৪।আগামীকাল সোমবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে এই বইমেলার উদ্বোধন করা হবে। মেলা চলবে শনিবার (১৭ ফেব্রুয়ারি) পর্যন্ত।বিষয়টি নিশ্চিত করেছেন গুনগুন সভাপতি ও একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ওমর ফারুক।তিনি বলেন, বইমেলায় বিভিন্ন প্রকাশনী সংস্থাসহ ৪২টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। যার মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন ও দেশের খ্যাতিনামা প্রকাশনীসহ বিভিন্ন প্রকাশনী। ছয় দিনব্যাপী বইমেলা (১২-১৭ ফেব্রুয়ারি) দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে। মেলার পাশাপাশি প্রতিদিন বিকেলে ৩টা থেকে রাত সাড়ে ৭টা পর্যন্ত থাকবে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।সার্বিক বিষয়ে জানতে চাইলে ওমর ফারুক আরো বলেন, প্রতিবারের ন্যায় এই বছর বই মেলা আয়োজন করার সুযোগ পেয়েছি। এই বছর প্রচুর সারা পেয়েছি। ঢাকা থেকে অনেক প্রকশনা আসবে। এর মাধ্যমে লেখক এবং পাঠকের মধ্যে মিলন মেলায় পরিণত হবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বই ও লেখকের সাথে রংপুর এলাকার মানুষের নতুন একটা সময় কাটবে বলে আশা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর