শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
রহনপুরে ঘাসফড়িং ক্যাডেট স্কুলে মতবিনিময় সভা ও ইফতার মাহফিল বিএমইউজের রংপুর বিভাগীয় কমিটির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুরে অবৈধভাবে মাটি কাটায় ব্যবসায়ীকে জরিমানা ও কারাদণ্ড  রংপুর বিভাগের সাংবাদিক ও মেধাবী সন্তানের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ রাজশাহীর ২৭ নং ওয়ার্ড যুবদলের উদ্যেগে দোয়া ও ইফতার বিতরণ  কাশিমপুর নামা বাজারে বর্জ্য পরিচ্ছন্নতা ও মশা নিধন কার্যক্রমের উদ্বোধন ভেড়ামারায় এলপি গ্যাসে ভ্যাট কমানোর সুফল নেই বিক্রি বাড়তি দামেই ভেড়ামারায় জ্যেষ্ঠ নাগরিক পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর 

গোপালপুরে অগ্নিকাণ্ডে কৃষকের স্বপ্ন ভষ্মিভূত।গবাদিপশু ও আসবাবপত্র সহ বসতবাড়ি পুড়ে ছাই

রিপোর্টারের নাম / ১৪৪ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, মে ৮, ২০২৫, ৭:১৯ অপরাহ্ণ

বিশ্বজিৎ চক্রবর্তী গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

 

টাঙ্গাইলের গোপালপুরে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে মোশারফ হোসেন (৫৫) নামে এক দরিদ্র কৃষকের বসতঘর ও গোয়ালঘর পুড়ে গবাদিপশুসহ ঘরের সকল আসবাবপত্র ভষ্মিভূত হয়েছে। অগ্নিকাণ্ডে ৬টি ছাগল ও ১টি গরু পুড়ে মারা যায়। এছাড়া ৭টি গরু, গোলার ধান, চাউল, ঘরের রাখা সমস্ত জিনিসপত্রসহ পুরো ঘর পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গতকাল বুধবার (৭মে) দিবাগত রাত একটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে তা জানা যায়নি। ক্ষতিগ্রস্ত মোশারফ হেমনগর ইউনিয়নের দাদিরআটা গ্রামের মৃত আঃ গফুরের সন্তান।

 

স্থানীয় প্রতিবেশি সিনিয়র শিক্ষক মোঃ আতিকুর রহমান জানান, দরিদ্র ঐ কৃষক একজন দিনমজুর। অনেক কষ্টে বাড়ীতে ৬টি ছাগল ও ৮টি গরু পালন করে জীবিকা নির্বাহ করেন। বাড়ীতে একটি ঘরের অর্ধেকে তারা সস্ত্রীক থাকেন, বাকী অর্ধেকাংশে গরু ও ছাগল রাখেন। রাত একটার দিকে হঠাৎ এক অগ্নিকাণ্ডে তার ঘর আগুনে পুড়ে ভষ্মিভূত হয়। সে ঘুম থেকে জেগে দ্রুত স্ত্রীকে নিয়ে বাহিরে বের হয়ে প্রাণে রক্ষা পান।

 

আগুনে সব হারিয়ে নির্বাক ক্ষতিগ্রস্থ কৃষক দম্পতি বার বার কান্নায় ভেঙ্গে পড়ছেন। এক রাতেই  পরিবারটির স্বপ্ন পুড়ে ছাই হওয়ায় ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর