সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ গ্রেফতার-১ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি আয়োজিত হলো নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে সংলাপ রোজার আগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে সোনাতলায়, মাত্র ৫০ দিনে কুরআনের হাফেজ হলো ১০ বছরের আব্দুর রহমান সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান শ্রীপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রা বিরতি ও টিকিট বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন গাজীপুর-৩ আসনে জোটের প্রার্থী নিয়ে তৃণমূলে ক্ষোভ, আলোচনায় ‘বহিরাগত’ ইস্যু

গোপালপুরে উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের কমিটি পরিচিতি ও মত-বিনিময় সভা অনুষ্ঠিত 

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি  / ৫৪ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, আগস্ট ২৯, ২০২৫, ৯:১৬ অপরাহ্ণ

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি 

নন্দনপুর-গোপালপুর শ্রীশ্রী আনন্দময়ী দেব মন্দির প্রাঙ্গণে বৃহস্পতিবার ২৮ আগষ্ট বিকালে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন গোপালপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অভিজিৎ দে নিন্টু। গোপালপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব প্রলয় কুমার কুন্ডুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহবায়ক বাবু প্রবীর চন্দ্র চন্দ।

গোপালপুর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক কমিটিতে গোপালপুর উপজেলা হতে ৩১ জনের নাম অন্তর্ভূক্ত হয়েছে। উক্ত সভায় নবগঠিত কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।পূজা উদযাপন ফ্রন্টের সদস্য সচিব প্রলয় কুমার কুন্ডু স্বাগত বক্তব্যের পাশাপাশি ৩১ জনের নাম ও পদবি উল্লেখপূর্বক কমিটি পরিচিতি ঘোষণা করেন:

* টাঙ্গাইল জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক : প্রবীর চন্দ্র চন্দ,১. আহবায়ক : অভিজিৎ দে নিন্টু,

২. সিনিয়র যুগ্ম আহবায়ক : রনজিৎ কুমার ঘোষ,৩. যুগ্ম আহবায়ক : বিশ্বজিৎ চক্রবর্তী, ৪. যুগ্ম আহবায়ক: গনেশ চন্দ্র পাল, ৫. যুগ্ম আহবায়ক: দিলিপ কুমার দাস, ৬. যুগ্ম আহবায়ক: উজ্জ্বল কুমার চন্দ, ৭. যুগ্ম আহবায়ক : প্লাবন চন্দ্র চন্দ, ৮. সদস্য সচিব : প্রলয় কুমার কুন্ডু, ৯. সদস্য : রাম কৃষ্ণ সাহা, ১০. সদস্য : বাঁধন সাহা, ১১. সদস্য : দেবাশীষ পাল মিঠুন, ১২. সদস্য : খোকন চক্রবর্তী, ১৩. সদস্য: পিয়াস সাহা, ১৪. সদস্য: সুজন ঘোষ, ১৫. সদস্য: অবিনাশ রায়, ১৬. সদস্য: মহাদেব রায়, ১৭. সদস্য : কৃষ্ণ দাস, ১৮. মনোরঞ্জন দেবনাথ, ১৯. সদস্য: রতন চন্দ্র সূত্রধর, ২০. সদস্য : বাপ্পি সরকার, ২১. সদস্য : রামকৃষ্ণ পাল টিুংকু ২২. সদস্য: বিমল চন্দ্র দাস, ২৩. সদস্য : কৃষ্ণ দাস, ২৪. সদস্য : সতেজ ভট্টাচার্য, ২৫. সদস্য : প্রতীক পাল, ২৬. মানিক চন্দ্র দাস, ২৭. সদস্য : সুষম চন্দ্র দাস, ২৮. বাসুদেব পাল, ২৯. সদস্য : তারক চন্দ্র পাল, ৩০. সদস্য : রঘুনাথ পাল, ৩১. সদস্য: সুদীপ্ত দে অপূর্ব।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন সবসময় আপনারা মনে সাহস রাখবেন। সকলের সাথে সু-সম্পর্ক বজায় রাখবেন।অন্যায়ভাবে কেউ আপনার কোনো ক্ষতির কারণ হলে আমরা সকলের সাথে যোগাযোগের মাধ্যমে সেসবের প্রয়োজনীয় সমাধানে অগ্রণী ভূমিকা রেখে যাবো।আপনাদের যে কোনো সমস্যা সমাধানে আমাদের এই কমিটি প্রশাসনিক সহযোগিতা নিয়ে আপনাদের পাশে সবসময় থাকবে। বক্তারা বক্তব্যে বলেন :গত সপ্তাহে ঢাকাতে ইন্জিনিয়ার ইন্সস্টিটিটিউটে অনুষ্টিত জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে লাইভ বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন :” ধর্ম যার যার, কিন্তু নিরাপত্তা পাওয়ার অধিকার আপনাদের সকলের। কেউ কখনও নিজেকে সংখ্যালঘু মনে করবেন না। আপনাদের পাশেও যেমন সকলে থাকবে তেমনি প্রশাসনও আপনাদের নিরাপত্তায় সার্বক্ষণিক পাশে থাকবে।”

এছাড়াও আজকের সভায় সকলের উপস্থিতিতে যে সকল বিষয়ে আলোকপাত করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে : আসন্ন দূর্গাপূজায় সুষ্ঠু ও সুন্দরভাবে কর্মপরিকল্পনার মাধ্যমে উদযাপনের সমস্ত প্রস্তুতি সম্পন্নের আহবান ,প্রতিটি পূজা মন্ডবে নির্দিষ্ট ভলান্টিয়ারের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ,পূজা মন্ডবে সিসি ক্যামেরা স্থাপন, যে কোনো প্রয়োজনে সকলের সাথে যোগাযোগ লিংকেজ স্থাপন, কমিটির নাম ও মোবাইল নাম্বার সম্বলিত প্যানি ব্যানার,পূজা মন্ডবে সন্দেহজনক কাউকে দেখলেই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার আহবান জানানো সহ সকলের জন্য শুভকামনা ,প্রসাদ ও মিষ্টি বিতরণ শেষে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর