সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আমিরাতে বিরূপ পরিস্থিতির মধ্যেও প্রয়োজনীয় খাদ্য আমদানি অব্যাহত রেখেছে খুচরা বিক্রেতারা শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু: হাসপাতাল সিলগালা করার নির্দেশ, পলাতক কর্তৃপক্ষ শ্রীপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের পলায়ন সুবর্ণচরে চলাচলের পথে বাঁধার প্রতিবাদে মানববন্ধন  গাজীপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৬ জনকে কারাদ-ড্রামট্রাকও জব্দ কবি মাহমুদুল হাসান নিজামীর মৃত্যুতে সাফল্য সাহিত্য সংস্কৃতি পরিবারের শোক  শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারীর পক্ষ থেকে মাওনা চৌরাস্তা ছিন্নমূলদের মাঝে ইফতার বিতরণ ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি আব্দুল গফুরের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীপুরে স্কুল ভবনে অনিয়ম-অভিযোগের সত্যতা মেলায় ভবন ভেঙে নতুন করে নির্মাণের নির্দেশ কয়রায় সুবিধা বঞ্চিত ১৬৫ বাঘ বিধবাদের মুখে হাসি ফুটাতে তুলে দেওয়া হলো ঈদ সামগ্রী

গোপালপুরে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন 

গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি / ৮২ টাইম ভিউ
আপডেট : শনিবার, আগস্ট ১৬, ২০২৫, ৮:২৩ অপরাহ্ণ

গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল গোপালপুর সনাতন ধর্মাবলম্বীদের পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ধর্মীয় আলোচনা সভা, বনাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

দুষ্টের দমন আর শিষ্টের পালনের জন্য স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভাব হয়েছিলেন শ্রীকৃষ্ণ । শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথীতে ভক্তরা শুভ জন্মাষ্টমী অনুষ্ঠান উদযাপন করে থাকেন। ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে মহা অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়ে থাকেন।

ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মদিন উপলক্ষে গোপালপুর কেন্দ্রীয় কালীমন্দির কমিটির আযোজনে আজ শনিবার সকাল ১০ টায় গোপালপুর কেন্দ্রীয় আনন্দময়ী দেব মন্দির প্রাঙ্গণে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে মঙ্গল শোভাযাত্রা নিয়ে বিভিন্ন পথ প্রদক্ষিণ করে কেন্দ্রীয় কালী মন্দিরের সবাই মিলিত হন এবং বর্ণাঢ্য শোভাযাত্রাটিতে বিভিন্ন বয়সের মানুষ অংশ নেয়। শোভাযাত্রাটি শ্রীকৃষ্ণের বিভিন্ন লীলাকীর্তন ও ভজন গানের মাধ্যমে মুখরিত হয়ে উঠে। শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গণে প্রসাদ বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, শহর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা যুব দলের সভাপতি সাইফুল ইসলাম লেলিন, উপজেলা জাসাসের সভাপতি শাহনুর আহম্মেদ সোহাগ, উপজেলা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম,উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অভিজিত দে মিন্টু, সাধারণ সম্পাদক প্রলয় কুমার কুন্ডু, সিনিয়র সহ-সভাপতি রনজিৎ কুমার ঘোষ, সহ-সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী ,সহ-সভাপতি গনেশ চন্দ্র পাল, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের গোপালপুর শাখার সাংগঠনিক সম্পাদক প্রবাস চন্দ্র দেবনাথ সহ পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের হিন্দু নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর