শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত রাবির চারুকলা অনুষদের শিক্ষক নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ রংপুরে বিজয়ের মাসে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রীকে হত্যা মামলায় আটক ১ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত কোনাবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০গোডাউন পুড়ে ছাই ব্যাপক ক্ষয়ক্ষতি  ব্রি বিজ্ঞানী সমিতির নির্বাচনে ড. ইব্রাহিম সভাপতি ও ড. হাবিবুর সাধারণ সম্পাদক নির্বাচিত বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সুস্থতা কামনায় মোংলায় দোয়া মাহফিল শক্তিশালী ব্যাটারি ও রিভার্স চার্জিং সক্ষমতা নিয়ে এলো রিয়েলমি সি৮৫ ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ রংপুর বিভাগীয় ইজতেমায় ঠান্ডাজনিত কারনে ২ মুসল্লির মৃত্যু

গোপালপুরে তিনদিন ব্যাপী ভূমি মেলা ২০২৫ উদ্বোধন 

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি  / ১৮৮ টাইম ভিউ
আপডেট : রবিবার, মে ২৫, ২০২৫, ৫:৫৪ অপরাহ্ণ

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি

 

টাঙ্গাইলের গোপালপুরে বর্ণাঢ্য আয়োজনে ভূমি মেলা-২০২৫ উদ্বোধন করা হয়েছে। উপজেলা ভূমি অফিসের উদ্যোগে এই অনুষ্ঠান উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, গণসেবা এবং ভূমি সেবা প্রদর্শনী, নামজারি গণশুনানি, কুইজ প্রতিযোগিতা এবং ভূমি উন্নয়ন কর খাজনা আদায় করা হয়। উপজেলা পরিষদ প্রাঙ্গণ ও উপজেলা ভূমি অফিসে এসব কার্যক্রমের আয়োজন করা হয়। ২৫ মে হতে ২৭মে পর্যন্ত এ মেলা চলবে।

 

২৭মে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এই মেলার সমাপনী ঘোষণা করা হবে।

 

 

রবিবার (২৫ মে) সকাল ১১টায়, এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. তুহিন হোসেন।

 

বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার এখলাস মিয়া, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোর্শেদ, ওসি (তদন্ত) মামুন ভুঞা, প্রেসক্লাব সম্পাদক অটল শরিয়তুল্লাহ এবং শিক্ষার্থী ও সেবা গ্রহীতারা।

 

 

সহকারী কমিশনার (ভূমি) মো. সাইদুল ইসলাম জানান, জনগণকে দালাল মুক্ত ও ভোগান্তি মুক্ত সেবা পেতে জনসচেতনতা বৃদ্ধির জন্যই এই উদ্যোগ । ভূমি সেবা ডিজিটাইজেশনের সুবিধা ও সহজিকরণ সম্পর্কে অবহিত করতেই এ মেলার আয়োজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর