সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ গাজীপুর-৩ আসনে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর প্রার্থিতা বৈধ ঘোষণা রংপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৬৮ লিটার চোলাই মদ জব্দ গ্রেফতার-১ বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে উন্মোচিত হলো ১২০x জুমসহ অপো রেনো১৫ সিরিজ ফাইভজি আয়োজিত হলো নারী নেতৃত্ব ও ক্ষমতায়ন বিষয়ে সংলাপ রোজার আগে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে ভোক্তাদের মধ্যে উদ্বেগ বাড়ছে সোনাতলায়, মাত্র ৫০ দিনে কুরআনের হাফেজ হলো ১০ বছরের আব্দুর রহমান সংস্কার চান তাহলে উত্তরটা “হ্যাঁ” বলতে হবে: রিজওয়ানা হাসান শ্রীপুরে ব্রহ্মপুত্র এক্সপ্রেসের যাত্রা বিরতি ও টিকিট বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন গাজীপুর-৩ আসনে জোটের প্রার্থী নিয়ে তৃণমূলে ক্ষোভ, আলোচনায় ‘বহিরাগত’ ইস্যু

গোপালপুরে নদীতে ডুবে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি  / ৬৩ টাইম ভিউ
আপডেট : বুধবার, আগস্ট ২০, ২০২৫, ৮:১৮ অপরাহ্ণ

বিশ্বজিৎ চক্রবর্তী  টাঙ্গাইল জেলা প্রতিনিধি

 

টাঙ্গাইলের গোপালপুরের বৈরাণ নদীতে গোসল করতে গিয়ে লোকনাথ (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার ২০ আগষ্ট দুপুরে উপজেলার নগদা শিমলা ইউনিয়নের চর শিমলা গ্রামে বৈরাণ নদীতে এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায় দুপুর একটার দিকে কয়েকজন শিশু মিলে বৈরাণ নদীতে গোসল করতে নামে লোকনাথ। এক পর্যায়ে সবাই নদী থেকে উঠে এলেও রঞ্জিতের ছেলে লোকনাথ আর উঠে আসে নাই। দীর্ঘ সময় শিশুটিকে না পেয়ে এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করে।পরে গোপালপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে টাঙ্গাইল থেকে আসা ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে শিশুটির মৃত নিথর দেহ নদী থেকে উদ্ধার করে।

 

গোপালপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. খাদিমুজ্জামান বলেন,আমরা ৯৯৯ থেকে সংবাদ পেয়েই দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। পরে টাঙ্গাইল থেকে ডুবুরি দল এসে শিশুটিকে উদ্ধার করে।

 

এ ঘটনার পর গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। প্রিয় সন্তানের মৃত্যুতে পরিবারটি ভেঙে পড়েছে। শিশুটিকে একনজর দেখতে ও পরিবারের প্রতি সমবেদনা জানাতে শত শত মানুষ ভীড় করছে তাদের বাড়িতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর