মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

গোপালপুরে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির মত বিনিময় সভা

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি  / ৯১ টাইম ভিউ
আপডেট : বুধবার, অক্টোবর ৮, ২০২৫, ৭:৫০ অপরাহ্ণ

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি 

 

“পুস্তক সমিতির নীতিমালা মানবো,বই ব্যবসার সমৃদ্ধ আনবো”-এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় ফারিয়া কার্যালয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৮ অক্টোবর এই মত বিনিময় সভায় উপজেলা বাপুস আহবায়ক অধ্যাপক কে.এম.শামীমের সভাপতিত্বে সদস্য সচিব মির্জা ছনির সঞ্চালনার ভূমিকায় থাকেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বাপুস সভাপতি মো.শহিদুল ইসলাম খান, প্রধান আলোচক ছিলেন বাপুস সম্পাদক মো. ইমরুল ভূইয়া,বাপুস কোষাধ্যক্ষ নীতি মালা বাস্তবায়ন কমিটির আহবায়ক উদ্বোধক মো.মোর্শেদ আলী খান মাসুম,অতিরিক্ত সম্পাদক মো.আরশাদ হোসেন , যুগ্ম সম্পাদক মো.সাজ্জাদ হোসেন, উপজেলা নীতিমালা বাস্তবায়ন কমিটির আহবায়ক মো.নূরুল ইসলাম,সদস্য সচিব ফারুক আহমেদ, সহযোগিতায় ছিলেন টাঙ্গাইল বাপুস-এর সিনিয়র সহ সভাপতি মো.খায়রুল ইসলাম, সম্মানিত সদস্য মো.তারা মিয়া।

উপস্থিত সকলে ও জেলা নেতৃবৃন্দ উপস্হিত পুস্তক ব্যবসায়ীরাদের কথা ধৈর্য সহকারে শুনেন এবং সমাধান করেন।মো.শহিদুল ইসলাম খান শিক্ষার্থীদের নিকট সূলভ মূল্যে বই বিক্রি করার আহবান জানান।

মো.ইমরুল ভূইয়া বলেন সহায়ক বই সমূহ যাতে যথা সময়ে শিক্ষার্থীদের হাতে পৌছে সেই বিষয়টি গুরুত্ব সহ কারে দেখার জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানান।

অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক কে.এম.শামীম ফারিয়া কার্যালয় ব্যবহার ও এখানে মিটিং করার অনুমতি প্রদানের জন্য জাসাস ও ফারিয়ার সভাপতি মো.শাহানুর আহমেদ সোহাগকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।এছাড়াও ফারিয়া কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় জাসাস ও ফারিয়া সভাপতি শাহানুর আহমেদ সোহাগকে শুভকামনা ও অভিনন্দন জানানো হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি এবং স্হানীয় ব্যবসায়ীরা উপস্হিত থেকে অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত করেছে বলে সকলের প্রতি শুভকামনা ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর