-বিশ্বজিৎ চক্রবর্তী গোপালপুর উপজেলা প্রতিনিধি
আওয়ামী সৈরাচারের দোসর ও মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল কর্তৃক দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান সহ অন্যান্য সাংবাদিকদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে টাঙ্গাইল জেলার গোপালপুরে মানববন্ধন করা হয়েছে।
২৩ এপ্রিল মঙ্গলবার ১২ টায় গোপালপুর থানা মোড় চত্বরে আমার দেশ পাঠক মেলা এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে স্থানীয় সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবি মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যপক জয়নাল আবেদীন , সাধারণ সম্পাদক অটল শরীয়ত উল্লাহ , দৈনিক আমার দেশ পত্রিকার গোপালপুর উপজেলা প্রতিনিধি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন খান, গোপালপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুস সালাম খান,গোপালপুর প্রেসক্লাব কমিটির সদস্য মোঃ রুবেল হোসেন, নূরে আলম, বিধান চন্দ্র রায়,মোস্তাফিজুর রহমান , গোপালপুর উপজেলা জামায়াতের আমির হাবিবুর রহমান হাবিব, শিক্ষক প্রতিনিধি কে.এম শামীম, আমার দেশ পাঠক মেলা গোপালপুর উপজেলার পক্ষে আব্দুর রাজ্জাক, ছাত্র সামির খান প্রমূখ।
উপস্থিত বক্তারা অবিলম্বে এ মিথ্যা,ভিত্তিহীন ও ষড়যন্ত্রমুলক মামলা প্রত্যাহারের দাবী জানায়।