শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সাদুল্লাপুরে অপহরণ মামলায় প্রধান আসামি গ্রেফতার, তরুণী উদ্ধার  কয়রায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি জাহিদুল ইসলামের মতবিনিময়  গাকৃবিতে খাদ্য নিরাপত্তায় আন্তর্জাতিক সম্মেলনের সফল সমাপ্তি বাউবির বিএড ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত – পরিদর্শন করলেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল  গাজীপুরের শ্রীপুরে মায়ের ওপর নির্যাতন: মাদকাসক্ত যুবককে মাটিতে পুঁতে শাস্তি দিল এলাকাবাসী  ভেড়ামারা অস্থায়ী কার্যালয় থেকে দৈনিক লালন কণ্ঠ পত্রিকা ও জাতীয় সাপ্তাহিক অন্ধকার জগৎ পত্রিকার কার্ড বিতরণ  নিবন্ধন পেল ‘বাংলা এফএম’ হাদির ওপর হামলার প্রতিবাদে শ্রীপুরে যুবদলের মিছিল ও সমাবেশ উৎসবমুখর পরিবেশে ডুয়েটে মেকানিক্যাল ডে- ২০২৫ অনুষ্ঠিত

গোপালপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত 

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি  / ৮৩ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, মে ২৭, ২০২৫, ৭:০৪ অপরাহ্ণ

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

 

টাঙ্গাইলের গোপালপুরে দাঁড়িয়ে থাকা ড্রাম ট্রাকের পেছনে বেপোরোয়া গতিসম্পন্ন মোটরসাইকেলের ধাক্কায় চালক রিয়াদ হোসেন (১২) নামে এক স্কুলছাত্র ঘটনাস্থলেই নিহত হয়েছে। এ সময় তার পেছনে সহযাত্রী হিসেবে বসে থাকা সহপাঠি তুহিন হোসেনকে মুমূর্ষু অবস্থায় গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুরে হেমনগর ইউনিয়নের উদ্যমপুর বর্ণি নির্মাণাধীন ব্রীজের পশ্চিম পাশের সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত রিয়াদ আলমনগর ইউনিয়নের নবগ্রাম নদীর ওপার সুরুজ্জামালের ছোট ছেলে। আহত তুহিন নগদা শিমলা ইউনিয়নের জামতৈল গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে। তারা দু’জনেই নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র।

জানা যায়, তারা দুই বন্ধু এক আত্মীয়ের মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। ফেরার পথে হেমনগর ইউনিয়নের উদ্যমপুর বর্ণি নির্মাণাধীন ব্রীজের পশ্চিমপাশের সড়কে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাকের পেছনে মোটর সাইকেলটি সজোরে ধাক্কা খায়। এতে বাইক চালক রিয়াদের মাথার মস্তক বের হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার বন্ধু তুহিন বাইকের পেছন থেকে ছিটকে পড়ে মারাত্বকভাবে আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

 

গোপালপুর থানার ওসি (তদন্ত) মো. মামুন ভূঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। আইনগতভাবে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর