শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বর্তমান সরকার কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নয়: রংপুরে বদিউল আলম কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় একজন নিহত গাউসিয়া কমিটি সারজাহ শাখার নবগঠিত পরিষদের অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত ‘প্রেমের দহন’ নাটকে আপন চৌধুরী গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত শ্রীপুরে জনচলাচলের রাস্তা কেটে দখলের অভিযোগ, চরম ভোগান্তিতে এলাকাবাসী উপজেলা  প্রেসক্লাব,গোমস্তাপুরের বার্ষিক পারিবারিক মিলন মেলা রংপুরে অজ্ঞান অবস্থায় স্বতন্ত্র প্রার্থী উদ্ধার কোনাবাড়ীতে বাসাবাড়ি ও সিলেন্ডার বিস্ফোরণে পিক-আপে আগুন শ্রীপুরে পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের মূল হোতা জাহাঙ্গীর গ্রেপ্তার: এলাকায় মিষ্টি বিতরণ

গোপালপুরে সরকারি ভি,এম স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা 

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি  / ৬৮ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, আগস্ট ১৪, ২০২৫, ৮:০৯ অপরাহ্ণ

বিশ্বজিৎ চক্রবর্তী টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

 

টাঙ্গাইলের গোপালপুর সূতি ভিক্টোরী মেমোরিয়াল পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি-২৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

১৪ আগষ্ট বৃহস্পতিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক শিক্ষা ও শিল্প উপমন্ত্রী মজলুম জননেতা আব্দুস সালাম পিন্টু। মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ও প্রধান অতিথির সহধর্মিণী বিলকিস সালাম সংবর্ধনায় প্রধান বক্তা হিসেবে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেন।

প্রধান শিক্ষক আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক অধ্যক্ষ খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল, সাধারণ সম্পাদক কাজী লিয়াকত,শহর বিএনপির সভাপতি খালিদ হাসান উথান,সাবেক সিনিয়র সহ-সভাপতি খোরশেদুজ্জামান মন্টু,সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম। আমন্ত্রিত অতিথি ছিলেন বিশিষ্ট চিকিৎসক নবাব স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের সাবেক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মুক্তার আশরাফ উদ্দিন।

বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক এনামুল হক হিমেল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু ঈশা মুনিম, সাংগঠনিক সম্পাদক এহসানুল হক চৌধুরী ওপেল,যুবদলের সদস্য সচিব বদিউজ্জামান রানা, শহর যুবদলের আহবায়ক আব্দুল্লাহ আল মামুন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাকির হোসেন প্রিন্স,ছাত্রদল সভাপতি রোমান আহমেদ, সম্পাদক মো : হিরা মিয়া।

সংবর্ধনায় বিদ্যালয়ের ৫৯ শিক্ষার্থী জিপিএ ৫ পেয়ে প্রধান অতিথির কাছ থেকে ক্রেস্ট গ্রহন করেন।

অনুষ্ঠানে মনোমুগ্ধকর ডিসপ্লে, কবিতা, গান ও রম্য বিতর্ক পরিবেশন করেন এই বিদ্যালয়ের শিক্ষার্থী ও উপজেলা জাসাস।।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর