বিশ্বজিৎ চক্রবর্তী গোপালপুর উপজেলা প্রতিনিধি
গোপালপুর প্রেসক্লাবে আজ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিব এ্যাসোসিয়েশন ফারিয়া গোপালপুর-এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস ও ফারিয়া গোপালপুর উপজেলা সভাপতি মো.শাহানুর আহম্মেদ সোহাগের সভাপতিত্বে সাধারন সম্পাদক মো.আতিকুর রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশন বিএমজিটিএ সিনিয়র সহ-সভাপতি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সহকারী অধ্যাপক কে এম শামীম , গোপালপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার,ডাঃ সাখাওয়াত হোসেন তালুকদার,জমজম ক্লিনিকের মেডিক্যাল অফিসার ডাঃ সাইদুর রহমান, বিএমজিটিএ গোপালপুর উপজেলা সভাপতি ও গোপালপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সহকারী অধ্যাপক মো.অটল শরীয়ত উল্লাহ, বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ খালেক মাহমুদ , বৈরাণ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক ও সাংস্কৃতিক কর্মী বিশ্বজিৎ চক্রবর্তী, বিসিডিএস এর সহ-সম্পাদক মো.ফজলুর করিম টিটু, ফারিয়ার গোপালপুর উপজেলা সভাপতি মো.মোস্তাফিজুর রহমান, ডেন্টিস্ট ডাঃ সাইদুর রহমান,ফারিয়া গোপালপুরের সিনিয়র সহ-সভাপতি মো.হান্নান, সাংগঠনিক সম্পাদক মো.বেলায়েত হোসেন প্রমূখ।
আলোচনা অনুষ্ঠানে সহকারী অধ্যাপক কে এম শামীম বলেন ফারিয়া একটি সুসংগঠিত সংগঠন।
সারা বাংলাদেশের ন্যায় গোপালপুর ফারিয়া সকল সদস্যদের স্বার্থ সংরক্ষনে কাজ করে থাকেন।তিনি বলেন, মার্কেট যথাযথ এবং নিবিড় পর্যবেক্ষন করে মার্কেটে বিক্রির টার্গেট নির্ধারণ করার জন্য যথাযথ কর্তৃপক্ষকে আহবান জানান।সহকারী অধ্যাপক অটল শরীয়ত উল্লাহ বলেন ফার্মাসিউটিক্যাল সেক্টরে যারা কর্মরত আছেন তারা অক্লান্ত পরিশ্রম করে থাকেন, অথচ তাদেরকে অন্যায়ভাবেও অহেতুক মানসিক চাপের মধ্যে রাখা হয়।
মো.শাহানুর আহম্মেদে সোহাগ বলেন, সূনির্দিষ্ঠ নীতিমালা বাস্তবায়ন সহ চাকরী নিরাপত্তা সুনিশ্চিত করা। ফারিয়ার সদস্য গন তাদের উপর অর্পিত দায়িত্ব পালনে সদা তৎপর।
দোয়া পরিচালনা করেন, জেলা ওলামা দলের সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ্ব বোরহান আলী, সার্বিক সহযোগিতায়, কে.এম জামালী,মো.বেলায়েতসহোসেন,মো.শফি,
গোবিন্দ,বিধান, রনি, ছানোয়ার, মো.রবি।