বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
দেশের বাজারে বিক্রি শুরু অপো এ৬ ইভি খাতে দক্ষতা বাড়াতে এনইভি মেকানিক ট্রেনিং প্রোগ্রাম চালু করল বিওয়াইডি শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি আর চলবে না – ভিসি জাতীয় বিশ্ববিদ্যালয় শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা আইনজীবি শিক্ষক এবং বিভিন্ন পেশার ৫২ জন বিশিষ্ট ব্যক্তি বিএনপিতে যোগদান কালীগঞ্জে আলোর পথ ফাউন্ডেশন ফুটবল টুনামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত  সাপাহার জবই বিল অতিথি পাখির কলতানে মুখরিত বাউবিতে চালু হলো ‘স্কুল অব ল’ডীনের দায়িত্ব পেলেন ড. নাহিদ ফেরদৌসী শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে দুদকের অভিযান  হুয়াওয়ের কর্মী ও তাঁদের পরিবার নিয়ে আয়োজিত হলো ‘স্পোর্টস অ্যান্ড ফ্যমিলি ডে ২০২৫’ উলিপুর উপজেলা সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ এর কমিটি গঠন-

গোমস্তাপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত আহত-শহীদদের স্মরণে ‘স্মরণ সভা’

রিপোর্টারের নাম / ১০০ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪, ১০:৫৮ অপরাহ্ণ

আজিজুল হক, গোমস্তাপুর  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

 

২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

 

বৃহস্পতিবার সকাল এগারোটায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ  সভা অনুষ্ঠিত হয়।

 

 

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) নিশাত আনজুম অনন্যার সভাপতিত্বে

 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা  প্রশাসক আব্দুস সামাদ। এসময়

 

উপজেলার ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহতের পরিবারের হাতে জমির দলিল ও সেলাই মেশিন তুলে দেন জেলা  প্রশাসক আব্দুস সামাদ।

 

এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,

 

জুলাই-আগস্টে ছাত্র-জনতার সমন্বিত গণঅভ্যুত্থানে দেশের জনগণ এক নতুন বাংলাদেশ পেয়েছে। আমরা চাই আধুনিক ও বৈষম্যহীন সমাজ। বাংলাদেশে কোন বৈষম্য থাকতে পারে না। যে কোন প্রতিকূলতার বিরুদ্ধে সংগ্রাম মানুষের চিরায়ত ঐতিহ্য এবং এটি আমরা যুগে যুগে দেখতে পেয়েছি।

 

 

তিনি আরো বলেন, যারা গণঅভ্যুত্থানে জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, দু:খ-কষ্ট ভোগ করেছেন এবং যে মায়েরা সন্তান হারিয়েছেন সবারই আত্মত্যাগ সফল হোক। সবাইকে নিয়ে আমরা যেন সুন্দর বাংলাদেশ, সুন্দর সমাজ গড়তে পারি।

 

 

 

এ সময় আর উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তানভীর আহমেদ সরকার, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা আব্দুল হামিদ,

 

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা নূরুল ইসলাম,

 

পার্বতীপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রাধানগর চেয়ারম্যান মতিউর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা যুগ্ম আহবায়ক হিজবুল্লাহ, রাশেল আলী প্রমূখসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, আহত ও শহিদ পরিবারের সদস্য ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন

 

 

স্মরণ সভায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের সুস্থতা এবং শহীদদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

 

 

উল্লেখ্য যে আগামী শনিবার, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে জেলাতে স্মারণ সভা অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর