আজিজুল হক, গোমস্তাপুর প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরিকত্রীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জানুয়ারী) সকাল ১১টা উপজেলার ০৪নং পাবর্তীপুর ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়। ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় কর্মশালার আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক।
ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের ইমপ্রুভমেন্ট সাসটেইনেবল রিইইন্টিগ্রেশন অব বাংলাদেশী রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা-২) প্রকল্পের আওতায় অনুষ্ঠিত কর্মশালায় নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি, বিদেশ-ফেরতদের পুনরেকত্রীকরণ, প্রয়োজনীয় প্রশিক্ষণ, অ্যাডভোকেসি ও নানাবিধ সহযোগিতামূলক কার্যক্রমের বিষয়ে আলোচনা হয়।
কর্মশালায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের চাঁপাইনবাবগঞ্জ এমআরএসসি সমন্বয়ক আশিকুজ্জামান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। যেখানে তিনি অভিবাসীদের মনোসামাজিক, আর্থিক ও সামাজিক পুনরেকত্রীকরণ বিষয়ে আলোচনা করেন।
ইউনিয়ন পরিষদের সচিব মুকুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিতি ছিলেন পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওপুরা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফতাব উদ্দিন, গণমাধ্যমকর্মী আজিজুল হক, প্রবাস ফেরত অভিবাসী, অভিবাসী পরিবারের সদস্য, শিক্ষক, ইমাম, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দসহ ইউনিয়নটির বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
নিরাপদ অভিবাসন ও প্রশিক্ষণ নিয়ে বিদেশ যাওয়ার বিষয়কে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন। চেয়ারম্যান বলেন, আমাদের দৃষ্টির বাইরে কিছু বিষয় থাকে। যা জনপ্রতিনিধি হিসেবে আমাদের গুরুত্ব দেওয়া প্রয়োজন। এমন একটি বিষয় নিরাপদ অভিবাসন সম্পর্কে আমাদের প্রচারণার দায়িত্ব নিতে হবে। ব্র্যাক অনেক আগে থেকেই বিভিন্ন সমাজ সেবায় অংশ নিচ্ছে। মানুষ যেখানে ঠেকে যায়। ব্র্যাক সেখান থেকে কাজ করতে শুরু করে। আমাদেরও তাদের সহযোগিতা করতে হবে।
ব্র্যাক মাইগ্রেশনে প্রোগ্রামের ইমপ্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অফ বাংলাদেশি রিটার্নি মাইগ্রেন্টস (প্রত্যাশা ২) প্রকল্প আওতায় উপজেলার পার্বতীপুর ইউনিয়নে এক ইউনিয়ন কর্মশালার আয়োজন করে। সেখানে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান এসব কথা বলেন।
কর্মশালায় বক্তারা বলেন, ক্ষতিগ্রস্ত প্রবাস ফেরত ব্যক্তিরা বিভিন্নভাবে হেয় হয়। এমনকি আর্থিক ক্ষতির পাশাপাশি মানসিকভাবেও ক্ষতিগ্রস্ত হয় তারা। তাই তাদেরকে এই প্রকল্পের মাধ্যমে স্বাবলম্বী হতে ও দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রাম। এই প্রকল্পের অধীনে ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত অভিবাসীদের মনোসামজিক কাউন্সেলিং, প্রয়োজনীয় রেফারেল সার্ভিস প্রদান, অর্থনৈতিক পুনরেকত্রীকরণসহ নিরাপদ অভিবাসনে সচেতনতা বৃদ্ধি করতে মাঠ পর্যায়ে কাজ করা হচ্ছে৷ কর্মশালায় বিদেশ ফেরত অভিবাসী ও তাদের পরিবারের সদস্যরা তাদের বিভিন্ন ভোগান্তির তথ্য তুলে ধরেন।