শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
উচ্চ শিক্ষায় জ্ঞানচর্চার বর্তমান বাস্তবতা: প্রফেসর ড. মো: আবু তালেব  কাশিমপুর কারাগার থেকে কারামুক্ত হলেন সাংবাদিক আনিস আলমগীর  স্বামীর গচ্ছিত টাকা ফেরত দিতে কিডনি বিক্রির আকুতি, পাশে দাঁড়ালেন ডাঃ মোতাসিম বিল্লাহ আলম  স্লিম কমিউনিটির উদ্যোগে গাজীপুরে ইফতার মাহফিল অনুষ্ঠিত মোংলা-খুলনা মহাসড়কে দুর্ঘটনায় ১৪জন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন গাজীপুর মহাসড়কের দুই পাশের বর্জ্য সরিয়ে সৌন্দর্যবর্ধনের আওতায় আনা হবে মোংলায় শহীদ জিয়া স্মৃতি সংঘের ইফতার ও দোয়া মাহফিল গাজীপুরে এতিম শিশুদের সাথে বিডিআরএমজিপি এফএনএফ ফাউন্ডেশনের ইফতার ও নৈশভোজ শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানালেন মেম্বার পদপ্রার্থী মনিরুল ইসলাম মাদবর ভিজিএফের তালিকা প্রনয়নে অনিয়মের অভিযোগে ইউপি চেয়ারম্যানের উপর হামলা

গোমস্তাপুরে পরিত্যক্ত অবস্থায় ওয়ান শ্যুটার পিস্তুলসহ দেশীয় অস্ত্র উদ্ধার-র‍্যাব-৫

আজিজুল হক গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি / ৯০ টাইম ভিউ
আপডেট : রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬, ২:২৭ অপরাহ্ণ

আজিজুল হক, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি 

 

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পরিত্যক্ত অবস্থায় ১ টি ওয়ান শ্যুটার পিস্তুল, ৫ রাউন্ড কার্তুজ, ২ টি ম্যাগাজিন ও ৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‍্যাব। গত শনিবার রাত ১০টার দিকে রহনপুর-আড্ডা সড়কের এনায়েতপুরে অবস্থিত নিউ রফিক অটো রাইস মিলের পাশে আমগাছের ঝোপে ভিতরে থেকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কার্যালয়ে থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

 

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার রাত ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা জানতে পারে রহনপুর-আড্ডা সড়কের ওইস্থানের আমগাছের পাশে সন্দেহজনক সাদা প্ল্যাস্টিকের বস্তা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। পরে র‍্যাবের একটি টহলদল ওই স্থানে অভিযান চালিয়ে বস্তার ভিতর থেকে ২টি তলোয়ার, একটি ভাঙ্গা কাঠের বাটসহ রামদা, একটি স্টীলের বাটসহ বল্লম, একটি কাঠের বাটসহ ডেগার, ২টি চাইনিজ কুড়াল, ১টি দেশীয় পদ্ধতিতে প্রস্তুতকৃত ওয়ান শ্যুটার পিস্তুল, ২টি খালি ম্যাগাজিনসহ ৫ রাউন্ড কার্তুজ আলামত হিসেবে উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রগুলো গোমস্তাপুর থানায় হস্তান্তর করে র‍্যাব।

 

 

এদিকে র‍্যাব ধারনা করছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অশান্তি সৃষ্টির লক্ষ্যে নাশকতার করার পরিকল্পনায় দুষ্কৃতিকারীরা ওই স্থানে অস্ত্রগুলো লুকিয়ে রেখেছিল


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর