সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
জামায়াত ক্ষমতায় গেলে বনদস্যু নির্মূলসহ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে: মাওলানা আবুল কালাম আজাদ ভেড়ামারায় ধানের শীষের পক্ষে নারীদের বিশাল মিছিল ভেড়ামারায় বিএনপি’র বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত  চট্টগ্রাম হালিশহরে ইল্লিয়ীনের ফ্ল্যাগশিপ স্টোর চালু  সংসদ নির্বাচন ও গণভোটে নিয়োজিত বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গণের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত  খোলা জায়গায় আর ছড়াবে না দুর্গন্ধ, শ্রীপুর হাসপাতালে একি আধুনিক ব্যবস্থা! গাজীপুরে নির্বাচনী সামগ্রী বিতরণ শুরু  ত্রয়োদশ সংসদ নির্বাচনে কেন্দ্র ব্যবস্থাপনার চ্যালেঞ্জ ও প্রত্যাশাঃ প্রফেসর ড,আবু তালেব বাউবি গাজীপুর–৩ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে মৎস্যজীবী দলের গণসংযোগ শ্রীপুর পৌর ৯ নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে ছাত্রদলের গণসংযোগ ও লিফলেট বিতরণ 

গোমস্তাপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন 

রিপোর্টারের নাম / ৩৩৪ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, মার্চ ১৭, ২০২৩, ১:০১ অপরাহ্ণ

আজিজুল হক, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

 

নানা কর্মসূচীর মধ্যে দিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন, আওয়ামীলীগ, রহনপুর পৌরসভা, ইসলামিক ফাউন্ডেশন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথক ভাবে কর্মসূচী পালন করা হয় ।

উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল আলোকসজ্জা, জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কর্তন, আলোচনা সভা, বিশেষ মোনাজাত, হাসপাতাল ও এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন, শিশু-কিশোরদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকালে উপজেলা চত্বর বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক করেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাস, উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন, রহনপুর পৌরসভার মেয়র মতিউর রহমান খান, গোমস্তাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শামছুল আজম, গোমস্তাপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিনসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানরা।

পরে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমানসহ অন্য অতিথিরা। অন্যদিকে উপজেলা ও পৌর আওয়ামীলীগের আয়োজনে কলোনীমোড়স্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,বঙ্গবন্ধু প্রতিকৃতিতে মাল্যদান,কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বিশ্বাসসহ উপজেলা ও পৌর আওয়ামীসহ অংগ সংগঠনের নেতা-কর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর