আজিজুল হক, গোমস্তাপুর প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ):
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ০১ গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের হলরুমে ১৭ অক্টোবর/২৪ ইং তারিখ রোজ বৃহস্পতিবার সকাল ১১: ৩০ ঘটিকায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম অর্গানাইজার (গোমস্তাপুর) ওমর ফারুকের সঞ্চালনায় কর্মশালা অনুষ্ঠিত হয়।
এই কর্মশালায় সভাপতিত্ব করেন ১ নং গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন, ভারপ্রাপ্ত প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ১ নং গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শরীফ উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন প্রবাসবন্ধু ফোরামের সম্মানিত সদস্য আজিজুল হক, ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ড এর ইউ,পি সদস্য ও সংরক্ষিত নারী সদস্যগণ, গ্রাম পুলিশ, সুশীল সমাজের প্রতিনিধি, ইমাম, শিক্ষক, বিদেশ ফেরত অভিবাসী ও সাংবাদিক প্রমূখসহ এলাকার আরও বিভিন্ন স্তরের প্রতিনিধিগন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও শুভসূচনা করেন, ১ নং গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেনএমআরএসসি চাঁপাইনবাবগঞ্জ ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, সাইকো সোশ্যাল কাউন্সেলর ইফফাত আরা রাখী । তিনি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এবং প্রত্যাশা – ২ প্রকল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রত্যাশা-২ প্রকল্পের মাধ্যমে সম্ভাব্য অভিবাসীরা নিয়মিত উপায়ে, স্বল্প খরচে, প্রশিক্ষিত হয়ে কিভাবে বিদেশে যেতে পারেন এবং কোথায় থেকে কি ধরনের সেবা পাওয়া যাবে তা সকলের উদ্দেশ্য তুলে ধরেন। তিনি আরো বলেন যে নিরাপদ অভিবাসন সুনিশ্চিত করণ, অনিয়মিত অভিবাসনের ঝুঁকি এবং টেকসই পুনরেকত্রীকরণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি খুবুই গুরুত্বপূর্ণ। তিনি ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম এর প্রত্যাশা -২ প্রকল্প এর লক্ষ্য উদ্দেশ্য ও কার্যাবলী নিয়ে আলোচনা করেন। এছাড়াও ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত অভিবাসীদের মনোসামাজিক কাউন্সেলিং, সামাজিক পুনরেকত্রীকরণ এবং অর্থনৈতিক পুনরেকত্রীকরণ সহ, রেফারেল সেবার বিষয়ে উপস্থিতি সকলকে অবহিত করেন । এরপর তিনি বলেন যে, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের অধীনে বাংলাদেশের ৩টি বিমান বন্ধর- ঢাকা, সিলেট ও চট্রগ্রামে জরুরি সহায়তা প্রদান করা হয়। বিদেশ আটকে পড়া ব্যক্তিকে ফেরত আনা, অসুস্থ অভিবাসীদের চিকিসা সহায়তা, দেশে লাশ আনতে সহায়তাসহ নানাবিধ ভালো কাজের সাথে আছে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম। তিনি সকলকে বলেন, সম্ভাব্য অভিবাসী বা বিদেশ-ফেরত অভিবাসীদের যেকোনো প্রয়োজনে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, চাঁপাইনবাবগঞ্জ অফিস অথবা প্রতিনিধির সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানান। বিদেশ ফেরত অভিবাসীরাও তাদের মতামত ব্যক্ত করেন এবং এই উন্মুক্ত আলোচনায় বিভিন্ন ধরনের প্রশ্ন উঠে আসে :
ব্র্যাক চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ইফফাত আরা রাখী, পর্যায়ক্রমে সকল প্রশ্নের উত্তর দেন। এরপর বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত প্রধান অতিথি শরীফ উদ্দিন তিনি বলেন, ব্র্যাক জনগনকে বিভিন্ন ধরনের সেবা দিয়ে যাচ্ছে যা আমরা আলোচনায় ইতিমধ্যে শুনেছি যা সত্যিই প্রশংসনীয়। ব্র্যাক মাইগ্রেশন প্রোগামের প্রতি আমরা কৃতজ্ঞ। মানুষ যেন জেনে বুঝে বিদেশ যায় এবং সেই সাথে দক্ষ হওয়াটাও জরুরি । পাশাপাশি সকল ইউপি সদস্যকে ক্ষতিগ্রস্ত বিদেশ ফেরত অভিবাসীদের খুঁজে দেয়ার ক্ষেত্রে সহযোগিতা করতে বলেন। সমাপনী বক্তব্যে সভাপতি জামাল উদ্দিন বলেন যে, আমরা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের পাশে আছি। সম্ভাব্য অভিবাসী বা বিদেশ ফেরতদের ব্র্যাকে রেফারের মাধ্যমে সহযোগিতা করব। পরিশেষে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামকে অংশগ্রহণমূলক কর্মশালা আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষনা করেন।
কর্মশালাটি আয়োজনে সার্বিক সহযোগিতা করেন, মোঃ ওমর ফারুক, প্রোগ্রাম অর্গানাইজার, ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ।