শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
দুর্গাপুরে পথচারী ও অসহায়দের মাঝে স্বচ্ছ প্রেসক্লাবের ইফতার বিতরণ বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু সংসদের প্রথম অধিবেশনে কুমিল্লা-৯ এমপি আবুল কালামের যোগদান উপলক্ষে লাকসামে দোয়া ও ইফতার মাহফিল সড়ক দুর্ঘটনায় পরিবারের ১৩ জন নিহত, প্রধানমন্ত্রীর ও পরিবেশ প্রতিমন্ত্রী’র শোক ও সমাবেদনা  গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দোয়া চাইলেন সহ: অধ্যাপক ফরহাদ মাহমুদ তালুকদার গাজীপুরে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি সহ ৩৩ জন আটক কয়রায় মানবেতর বন্ধু সংগঠনের ইফতার মাহফিল শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  আমিরাতে হেলিকপ্টার দূর্ঘটনায় শহীদ সাইদ রশিদ আল বালুশির মৃত্যুতে সমবেদনা জানিয়েছেন হাজ্জা বিন জায়েদ ভেড়ামারায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, ২ প্রতিষ্ঠানকে জরিমানা

গোমস্তাপুরে ভেজাল কীটনাশক বীজ বিক্রির অপরাধে ব্যবসায়ীকে দশ হাজার টাকা অর্থদণ্ড

রিপোর্টারের নাম / ১৫৮ টাইম ভিউ
আপডেট : সোমবার, এপ্রিল ৩, ২০২৩, ১০:২৫ অপরাহ্ণ

আজিজুল হক, গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ভেজাল কীটনাশক বীজ বিক্রির অপরাধে এক ব্যবসায়ি প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। গতকাল সোমবার দুপুরে দুপুরে রহনপুর কলোনীমোড়স্থ আদর্শ বীজ ভান্ডারে অভিযান চালিয়ে এই অর্থদণ্ড দেওয়া হয়। এতে নেতৃত্ব দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। এ সময় উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমেদ সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ আলী।

উপজেলা কৃষি বিভাগ ও আদালত সূত্রে জানা যায়, রহনপুর পৌর এলাকার কলোনি মোড়ে আদর্শ বীজ ভান্ডারে মালিক মালিক মনিরুল ইসলাম ভেজাল কীটনাশক বিক্রি করে আসছিলেন। এই সংবাদের ভিত্তিতে উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় ওই ব্যবসায়ী প্রতিষ্ঠানে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও আসমা খাতুন

এপি নম্বরবিহীন কীটনাশকের মোড়ক সম্বলিত পণ্য বিক্রয়ের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারা অনুযায়ী দশ হাজার টাকা অর্থদণ্ড দেন ওই ব্যবসায়ীকে। পরে ভেজাল কীটনাশকগুলো নষ্ট করে পুঁতে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর