শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীপুরে নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে স্বাস্থ্য কমপ্লেক্সে জনসচেতনতামূলক প্রচারণা ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কালীগঞ্জে মতবিনিময় সভা ঝালকাঠিতে গনভোট ও ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত আন্দোলন বাজার পত্রিকায় নিউজ হওয়ায় ভেড়ামারা উপজেলা প্রশাসন নড়ে চড়ে বসেছে ইউনিমাস হোল্ডিংসের প্রপার্টি ফেয়ার শুরু, চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত বগুড়ার শেরপুরে অটোভ্যান চালকের হাত-পা বেঁধে গাড়ি ছিনতাই ঝালকাঠির নবগ্রাম বাজারে বসত ঘরে আগুন, অগ্নি দগ্ধ শিশু শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদক ও নগদ অর্থ সহ গ্রেফতার ৭ ধান গবেষণার ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫” উদ্বোধন গণভোটের সিদ্ধান্ত দেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে, জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরি: জিসিসি প্রশাসক

গোমস্তাপুরে মাদক বিরোধী খেলা অনুষ্ঠিত 

আজিজুল হক গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি / ৩৫ টাইম ভিউ
আপডেট : সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫, ৩:৪৮ অপরাহ্ণ

আজিজুল হক গোমস্তাপুর ( চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি 

 

 

খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল”—এই স্লোগান নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদক বিরোধী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মোরগ লড়াই, দৌড় প্রতিযোগিতা, বড় ছেলে মেয়েদের বল নিক্ষেপ ও ফুটবল টুর্নামেন্ট  অনুষ্ঠিত  হয়েছে।সোমবার সকাল ১০ টায়  জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলার রহনপুর পিএম আইডিয়াল কলেজ মাঠে মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করে এ খেলাগুলো অনুষ্ঠিত হয়।

 

 

খেলাগুলোতে বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।খেলায় সভাপতিত্ব করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান।প্রধান অতিথি হিসেবে ছিলেন, গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুল বারিক। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, রহনপুর পুনর্ভবা মহানন্দা (পিএম) কলেজের অধ্যক্ষ ইমতিয়াজ মাসরুর, হুজরাপুর মডেল একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম। সাংবাদিক নাহিদ ইসলাম, শফিকুল ইসলাম, সারোয়ার জাহান সুমন ও আল মামুন প্রমুখ।খেলার সার্বিক সহযোগিতায় ছিলেন, সাংবাদিক এমরান আলী বাবু, রহনপুর ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালক ইফতিখার মাসরুর  শুভ, ও কিশোর কমল প্রাইভেট একাডেমির পরিচালক শামসুদ্দিন সামশু।

 

এ আয়োজনের মূল লক্ষ্য তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করে মাদক থেকে দূরে রাখা এবং সচেতনতা সৃষ্টি করা। পুরো টুর্নামেন্ট জুড়ে চলেছে মাদকবিরোধী বার্তা প্রচার ও পোস্টার প্রদর্শনী ।এ সময় বক্তারা মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে দূরে রাখার আহ্বান জানান।

 

‘চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদক নয়, আম চাষে করবো বিশ্বজয়’ এবং ‘খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল’ এসব শ্লোগানকে সামনে রেখে  একটি করে দল টুর্নামেন্টে অংশগ্রহণ করে।খেলায় মুখোমুখি হয় পুনর্ভবা ফুটবল একাদশ বনাম মহানন্দা ফুটবল একাদশ। খেলায় পুনর্ভবা ফুটবল একাদশ জয়লাভ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর