আজিজুল হক(উপজেলা প্রতিনিধি, গোমস্তাপুর ):
চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলায় “মানবতার সেবায় রহনপুর” একটি অরাজনৈতিক, অলাভজনক সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পৌরসভার ট্রাফিকদের মাঝে ছাতা বিরতণ প্রদান করা হয়।
মঙ্গলবার (১০ জুন) সকাল ১১টায় উপজেলার রহনপুর ডাকবাংলো চত্ত¦রে রহনপুর পৌরসভার দায়িত্বপ্রাপ্ত ট্রাফিকদের মাঝে ছাতা প্রদান করা হয়। “মানবতার সেবায় রহনপুর” একটি অরাজনৈতিক, অলাভজনক সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান জেমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম খাঁ, সংগঠনের কোষাধ্যক্ষ আইনাল হক সুমন, সদস্য ফিরোজ কবির, মনিরুল ইসলাম, খায়রুল আনামসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও পৌর ট্রাফিকবৃন্দ প্রমুখ।