মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শ্রীপুরে যুবককে পুড়িয়ে হত্যা: রহস্য উদঘাটন, গ্রেফতার ৬ ভেড়ামারায় বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত   জুলাই যোদ্ধা ও অসহায় পরিবারের পাশে দাঁড়ালো গাজীপুর সিটি কর্পোরেশন  এতিম ও অসহায় শিশুদের জন্য খাদ্যসামগ্রী বিতরণ অভয়নগরে সরকারি স্লাব লুটের অভিযোগ বিএনপি নেতা পিয়ার আলীর বিরুদ্ধে খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে-প্রতিমন্ত্রী নুরুল হক নুর  শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডবাসীকে মেহেদী হাসান সরকারের অগ্রিম ঈদের শুভেচ্ছা কয়রায় সড়ক নির্মানের বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করে হয়রানীর অভিযোগ  ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক: শ্রীপুর পৌরবাসীর প্রতি বিএনপি নেতা বিল্লাল হোসেন বেপারীর শুভেচ্ছা

গোমস্তাপুরে রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কে দুর্ঘটনায় আহত-৯

রিপোর্টারের নাম / ২৩৯ টাইম ভিউ
আপডেট : শনিবার, মার্চ ১৮, ২০২৩, ৮:০৪ পূর্বাহ্ণ

আজিজুল হক, গোমস্তাপুর(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর টু আড্ডা সড়কের মিশনমোড় নামক স্থানে গত শুক্রবার রাত প্রায় ৯ টার দিকে ভোলাহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী সাথী পরিবহন (ঢাকা মেট্রো ৩১-২০৮১) রহনপুর হতে আড্ডা আঞ্চলিক সড়কে ট্রাক (মেট্রো-ট ২৪২২৮০) এর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাক চালক গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলা শিশা গ্রামের খোকা ছেলে মোঃ নুরনবী (২৮) সহ বাসযাত্রী ৮ জন গুরুত্ব আহত হন।

 

আহত হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বাসযাত্রী রামকান্দর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম, বিভিষণ গ্রামের মৃত ইয়াছিন সহধর্মীর মটরী বেগম (৩৭) ও চাঁদপুর গ্রামের এরফান আলী ছেলে রাকিবুল (৩০) এবং বাসযাত্রী একই ভোলাহাট উপজেলার চকধরণপুর গ্রামের মোহাম্মদ জালাল উদ্দীনে ছেলে মামুন-অর-রশিদ (২২), মুশরীভূজা গ্রামের আমিরুল ইসলামের ছেলে মোঃ মেহেদি হাসান (১৮) ও সাদেকুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৫), হাসপুকুর গ্রামের আব্দুর রহিমের ছেলে মোঃ তরিকুল ইসলাম (৪৫) ও একই গ্রামের আহত তরিকুল ইসলাম সহধর্মী নাসিমা বেগম (৪০)। গোমস্তাপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক আহত ট্রাক ড্রাইভার নূরনবী এর অবস্থা আশংকাজনক হওয়ায় কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

অন্যান্যরা গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। পরবর্তীতে খবর পেয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান ঘটনাস্থলে পরিদর্শন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এক ক্লিকে বিভাগের খবর